দিনাজপুরে জেলা পুলিশের রিজার্ভ অফিস ও জেলা ডিএসবির বিশেষ শাখা রংপুর রেঞ্জ ডিআইজির পরিদর্শন।


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২৯ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আসাদুর রহমান হাবিব (দিনাজপুর) জেলা প্রতিনিধি।।


দিনাজপুর জেলা পুলিশের রিজার্ভ অফিস ও জেলা ডিএসবির বিশেষ শাখা বার্ষিক পরিদর্শন করেছেন রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম।


সোমবার ২৭ এপ্রিল নাগরিকদের অধিকতর পুলিশি সেবা নিশ্চিত করার লক্ষ্যে পুলিশের অভ্যন্তরীণ শৃঙ্খলা দক্ষতা পেশাদারিত্ব ও কল্যাণের নিমিত্তে দিনাজপুর জেলা পুলিশের রিজার্ভ অফিস ও জেলা বিষেশ শাখা ডিএসবি বার্ষিক পরিদর্শন করেন।


রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম দিনাজপুর পুলিশ লাইনস্ মাঠে প্যারেড পরিদর্শন ও অভিবাদন গ্রহণ করেন এবং অফিসার ও ফোর্সদের সততা এবং ন্যায়নিষ্ঠার সাথে দায়িত্ব পালনের জন্য নির্দেশ দেন।


বার্ষিক পরিদর্শন প্যারেড শেষে দিনাজপুরের জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম এর সভাপতিত্বে দিনাজপুর পুলিশ লাইনস্ হলরুমে বিশেষ কল্যাণ সভা অনুষ্ঠিত হয়।


সভায় রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম দিনাজপুর জেলা পুলিশের অফিসার ও ফোর্সদের সাথে মতবিনিময় করেন এবং আইন শৃঙ্খলার সার্বিক পরিস্থিতি স্বাভাবিক রাখতে জেলার সকল অফিসার ফোর্সদের দিক নির্দেশনা প্রদান করেন।


মতবিনিময় শেষে দিনাজপুর জেলা ডিএসবির বিশেষ শাখার কার্যক্রম পরিদর্শন এবং জেলা পুলিশের অফিসার্স মেসের সামনে বৃক্ষরোপণ করেন রংপুর রেঞ্জ ডিআইজি আমিনুল ইসলাম।


এসময় মোঃ রফিকুল আলম অতিরিক্ত পুলিশ সুপার(প্রশাসন ও অর্থ)মোঃ আনোয়ার হোসেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম এন্ড অপস্) সুমন রঞ্জন সরকার অতিরিক্ত পুলিশ সুপার (ট্রাফিক)জেলার সার্কেল অফিসার ইনচার্জগণ সহ জেলা পুলিশের উর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ