মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি।।
পবিত্র ঈদুল আজহা রাত পোহালেই উদযাপিত হতে যাচ্ছে। এ উপলক্ষে মোংলা পৌর বাসি সহ পৌরসভার ৬ নং ওয়ার্ডের সকল বাসিন্ধা ও বিশ্বের মুসলিম উম্মাহকে ঈদের শুভেচ্ছা জানিয়েছেন ব্যাবসায়ী মোঃ আল আমিন হাওলাদার।
ঈদ শুভেচ্ছা বার্তায় আল আমিন বলেন, ঈদুল আজহা মুসলমানদের জীবনে ত্যাগ, তাকওয়া এবং আত্মশুদ্ধির অনন্য শিক্ষা নিয়ে প্রতি বছর ফিরে আসে। এটি শুধু আনন্দের উৎসব নয়, বরং মহান আল্লাহর প্রতি গভীর বিশ্বাস, আনুগত্য ও আত্মসমর্পণের এক গুরুত্বপূর্ণ বার্তা বহন করে।
তিনি আরও উল্লেখ করেন, হযরত ইব্রাহিম (আ.)-এর অসীম ঈমান, নিঃশর্ত আনুগত্য এবং মহান আত্মত্যাগের আদর্শই ঈদুল আজহার মূল ভিত্তি, যা মুসলিম উম্মাহর জন্য চিরকালীন প্রেরণার উৎস।
মোংলাবাসি সহ পৌরসভার ৬ নং ওয়ার্ড বাসীর শান্তি, কল্যাণ ও সমৃদ্ধি কামনা করে আল্লাহর কাছে দোয়া করেন, যেন তিনি সকলের ত্যাগ ও ইবাদত কবুল করেন এবং মোংলার সর্বসাধারণ ও তার ওয়ার্ড বাসীদের নিরাপত্তা ও স্থিতিশীলতায় রাখেন।
তিনি আরো বলেন, ঈদের এই পবিত্র মুহূর্ত সবার জীবনে সুখ, শান্তি ও সমৃদ্ধি বয়ে আনুক। আল্লাহ যেন সব কোরবানি ও ইবাদত কবুল করেন। মোঃ আল আমিন হাওলাদার মোংলা পোর্ট পৌরসভার ৬ নং ওয়ার্ড'র কাউন্সিলর পদপ্রার্থী।
আপনার মতামত লিখুন :