হাতিয়ায় বেড়িবাঁধ ও ঐতিহ্যবাহী আফাজিয়া উচ্চ বিদ্যালয় রক্ষার দাবিতে শিক্ষার্থীদের মানববন্ধন


FavIcon
গ্লোবাল সংবাদ
  • প্রকাশিত : ২০ জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

ছবির ক্যাপশন:

আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি


নোয়াখালীর দ্বীপ উপজেলা হাতিয়ার চরঈশ্বর ইউনিয়নের ঐতিহ্যবাহী আফাজিয়া উচ্চ বিদ্যালয় রক্ষা এবং স্থায়ী ও টেকসই বেড়িবাঁধ নির্মাণের দাবিতে মানববন্ধন করেছেন বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থী ও স্থানীয় বাসিন্দারা।


সোমবার (২০ জুলাই) সকাল থেকে বিদ্যালয়ের সামনে আয়োজিত এ মানববন্ধনে শতাধিক শিক্ষার্থী হাতে ব্যানার ও ফেস্টুন নিয়ে অংশ নেন। এ সময় তারা নদীভাঙন রোধে দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের দাবিতে বিভিন্ন স্লোগান দেন।


মানববন্ধনে বক্তারা বলেন, প্রতি বছর জোয়ারের পানি ও তীব্র নদীভাঙনের কারণে চরঈশ্বর ইউনিয়নের বিস্তীর্ণ এলাকা হুমকির মুখে পড়ে। বসতভিটা, ফসলি জমি, রাস্তাঘাট ও শিক্ষা প্রতিষ্ঠান ক্ষতিগ্রস্ত হলেও এখন পর্যন্ত স্থায়ী সমাধানে দৃশ্যমান কোনো উদ্যোগ নেওয়া হয়নি।


তারা আরও বলেন, কয়েক দশকের পুরোনো আফাজিয়া উচ্চ বিদ্যালয় শুধু একটি শিক্ষা প্রতিষ্ঠান নয়, এটি এলাকার মানুষের আবেগ ও ঐতিহ্যের প্রতীক। কিন্তু নদীভাঙনের ভয়াবহতা দিন দিন বিদ্যালয়ের খুব কাছে চলে আসছে। দ্রুত টেকসই বেড়িবাঁধ নির্মাণ করা না হলে বিদ্যালয়টি ভবিষ্যতে নদীগর্ভে বিলীন হওয়ার আশঙ্কা রয়েছে।


শিক্ষার্থীরা বলেন, “আমরা নিরাপদ পরিবেশে পড়াশোনা করতে চাই। বিদ্যালয় ও আমাদের পরিবারকে রক্ষার জন্য এখনই কার্যকর ব্যবস্থা নিতে হবে।”


মানববন্ধন থেকে স্থানীয় জনপ্রতিনিধি, পানি উন্নয়ন বোর্ড ও সংশ্লিষ্ট সরকারি কর্তৃপক্ষের প্রতি জরুরি ভিত্তিতে এলাকায় পরিদর্শন করে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণ এবং আফাজিয়া উচ্চ বিদ্যালয় রক্ষায় প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জোর দাবি জানানো হয়।


এ সময় উপস্থিত স্থানীয় বাসিন্দারা হুঁশিয়ারি দিয়ে বলেন, দ্রুত কার্যকর উদ্যোগ নেওয়া না হলে এলাকাবাসী আরও বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবেন।


ad728

আলোচিত শীর্ষ ১০ সংবাদ