
॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥
[dropcap] আ [/dropcap] জ একুশে ফেব্রুয়ারি মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসের প্রথম প্রহরে দিনাজপুর কেন্দ্রীয় শহীদ মিনারে মাতৃভাষা বাংলার মর্যাদা রক্ষায় আত্মদানকারী সকল ভাষা শহীদদের প্রতি জেলা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা নিবেদন করেন দিনাজপুরের জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম।

বাঙালি জাতির মুক্তিসংগ্রামের গৌরবগাঁথা অমর একুশ বাঙালির পথের দিশা ও প্রাণের স্পন্দন ১৯৫২ সালের এই দিনে শহীদদের শাণিত ধারায় যে আলোকিত পথের উন্মোচন ঘটেছিল সেই পথ ধরে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা আজ আত্মমর্যাদায় সমুন্নত এক জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর অন্তহীন প্রেরণার নাম একুশে ফেব্রুয়ারি।
স্বাধীন বাংলাদেশের আপামর জনসাধারণ প্রতি বছর এই দিনে অমর একুশে ফেব্রুয়ারি শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবসে ভাষা আন্দোলনের সূর্যসন্তানদের শ্রদ্ধার সহিত স্মরণ করা হয়। ১৯৫২ সালের এই দিনে সালাম বরকত রফিক জব্বারসহ অসংখ্য ভাষা শহীদদের পবিত্র রক্তস্রোতের সাথে মিশে আছে বাঙালি জাতির মুক্তিসংগ্রামের গৌরবগাঁথা অমর একুশ বাঙালির পথের দিশা ও প্রাণের স্পন্দন ১৯৫২ সালের এই দিনে শহীদদের শাণিত ধারায় যে আলোকিত পথের উন্মোচন ঘটেছিল সেই পথ ধরে এসেছিল বাংলাদেশের স্বাধীনতা আজ আত্মমর্যাদায় সমুন্নত এক জাতি হিসেবে বিশ্বে মাথা উঁচু করে দাঁড়ানোর অন্তহীন প্রেরণার নাম একুশে ফেব্রুয়ারি।
আজ একুশে ফেব্রুয়ারি এই দিনটি পালন শহীদদের শ্রদ্ধা ও স্মরণে শহীদ বেদীতে পুষ্পস্তবক অর্পণসহ গার্ড অব অনার প্রধান করে সকল শহীদদের রুহের মাগফিরাত কামনায় দোয়া করা হয় এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুরের জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম আরও উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মোঃ রফিকুল আলম প্রশাসন ও অর্থ অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আনোয়ার হোসেন ক্রাইম এন্ড অপস অতিরিক্ত পুলিশ সুপার সুমন রঞ্জন সরকার ট্রাফিক এন্ড এস্টেট অতিরিক্ত পুলিশ সুপার মোঃ আবদুল হালিম সদর সার্কেল দিনাজপুর সহ জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ উপস্থিত ছিলেন।