
॥ আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥
[dropcap] হা [/dropcap] তিয়া আসনে বিএনপি দলীয় প্রার্থী ও কেন্দ্রীয় বিএনপির সাংগঠনিক সম্পাদক মাহবুবুর রহমান শামীম বলেন, নির্বাচনের আগে অনেকে প্রবাকান্ড ছড়িয়েছেন আমি নাকি হাতিয়াতে আর আসবো না। আজ পবিত্র রমজানে আপনাদের সাথে অঙ্গীকার করলাম আমার মৃত্যু পর্যন্ত আপনাদের সাথে আছি , ভবিষ্যতে ও থাকব ।
আমাদের নেতা ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যেসব ওয়াদা করেছেন- তা বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে হাতিয়ার মূল সমস্যা নদীভাঙ্গন রোধের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন মাহবুবুর রহমান শামীম।
গতকাল রোববার (০১ মার্চ) সন্ধ্যায় হাতিয়া ওছখালী কেএসএস সরকারি হাইস্কুল মাঠে ইফতার ও দোয়ার অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। সদ্য অনুষ্ঠেয় জাতীয় সংসদ নির্বাচনকালীন আমাদের নেতা ও বিএনপির চেয়ারম্যান তারেক রহমান যেসব ওয়াদা করেছেন- তা বাস্তবায়ন করা হবে। প্রধানমন্ত্রী তারেক রহমানের সাথে সাক্ষাৎ করে হাতিয়ার মূল সমস্যা নদীভাঙ্গন রোধের ব্যবস্থা করবেন বলে আশ্বাস দেন মাহবুবুর রহমান শামীম।
তিনি বলেন, হাতিয়ার বৃহত্তর এলাকা জাহাজমারা ইউনিয়নকে উপজেলার করার ব্যাপারে ভূমিকা নেব। কৃষি ও ফ্যামিলি কার্ডের কার্যক্রম অল্প সময়ে শুরু হবে। এই ক্ষেত্রে প্রকৃত লোক যাতে বঞ্চিত না হয় সে-ই দিকে সবাই কে লক্ষ্য রাখতে হবে। এছাড়া, নির্বাচন পরবর্তী এলাকায় যারা সহিংসতা করেছে- তার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহনের জন্য প্রশাসনের প্রতি আহবান জানান তিনি। এসময় বিএনপি ও এর অঙ্গ সহযোগী সংগঠনের নেতৃবৃন্দসহ তিন সহস্রাধিক কর্মী সমর্থক উক্ত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।