Thursday , 12 February 2026

রায়গঞ্জে গোয়ালঘর ভেঙে কৃষকের ৪টি গরু চুরি

॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

সি রাজগঞ্জের রায়গঞ্জ উপজেলায় গোয়ালঘরের দেয়াল ভেঙে গাভীসহ মোট চারটি গরু চুরির ঘটনা ঘটেছে। এতে ক্ষতিগ্রস্ত কৃষক পরিবারটি চরম উদ্বেগ ও উৎকণ্ঠার মধ্যে দিন কাটাচ্ছে।

 

চুরি হওয়া চারটি গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ছয় লাখ টাকা। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, চুরির ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং চুরি যাওয়া গরু উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

ক্ষতিগ্রস্ত পরিবার সূত্রে জানা যায়, গত ১৪ জানুয়ারি মঙ্গলবার গভীর রাতে উপজেলার ধামাইনগর ইউনিয়নের জামতৈল গ্রামের মৃত সমশের আলীর পুত্র আব্দুর রহিমের গোয়ালঘর থেকে একদল সংঘবদ্ধ চোর কৌশলে দেয়াল ভেঙে দুটি গাভী ও দুটি ষাঁড় গরু চুরি করে নিয়ে যায়। এ বিষয়ে কৃষক আব্দুর রহিম জানান, প্রতিদিনের মতো রাতে গরুগুলো গোয়ালঘরে রেখে তিনি ঘুমাতে যান। পরদিন বুধবার সকালে ঘুম থেকে উঠে গোয়ালঘরে গিয়ে দেখেন সেখানে আর কোনো গরু নেই।

তিনি আরও জানান, চুরি হওয়া চারটি গরুর আনুমানিক বাজারমূল্য প্রায় ছয় লাখ টাকা। ঘটনাটি জানাজানি হলে এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়। এ বিষয়ে রায়গঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোলাম কিবরিয়া বলেন, চুরির ঘটনায় প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে এবং চুরি যাওয়া গরু উদ্ধারে পুলিশ চেষ্টা চালিয়ে যাচ্ছে।

Check Also

রায়গঞ্জে ধামাইনগর ইউনিয়নে শান্তিপূর্ণ ভোটগ্রহণ চলছে

॥ মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের রায়গঞ্জ উপজেলার ১নং ধামাইনগর ইউনিয়নের বিভিন্ন …