
॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥
[dropcap] উ [/dropcap] ত্তরাঞ্চলের একমাত্র কয়লাখনি দিনাজপুরের পার্বতীপুর উপজেলার বড়পুকুরিয়া কয়লারখনি। দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনির উত্তোলনরত মজুত কয়লার স্তূপে আগুন সরকার হারাতে বসেছে কোটি কোটি টাকার রাজস্ব। বড়পুকুরিয়া কয়লাখনির উত্তোলনরত কয়লা দিয়েই উৎপাদন হয় বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের বিদ্যুৎ উৎপাদন যা জ্বালানি মন্ত্রণালয়ের আওতাধীন।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ উৎপাদন বছরের পর বছর ব্যাহত হওয়াই বড়পুকুরিয়া কয়লাখনির উত্তোলনরত কয়লা স্তূপের পর স্তূপ লাখ লাখ টন স্টক হয়ে যায়।
বড়পুকুরিয়া কয়লাখনির উত্তোলনরত কয়লা দিয়ে কয়লাভিত্তিক বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের ৫২০ মেগাওয়াট বিদ্যুৎ উৎপাদন কার্যক্রম চলমান থাকার কথা থাকলেও শুরু থেকে যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ উৎপাদন ব্যাহত হয় বছরের পর বছর এসব ইউনিটের একটি বা দুইটি মেরামত করে জোড়াতালি দিয়ে চলমান রাখলেও মাঝে মাঝে তিনটি ইউনিটই পুরোপুরি বন্ধ হয়ে যায়।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের যান্ত্রিক ত্রুটির কারণে বিদ্যুৎ উৎপাদন বছরের পর বছর ব্যাহত হওয়াই বড়পুকুরিয়া কয়লাখনির উত্তোলনরত কয়লা স্তূপের পর স্তূপ লাখ লাখ টন স্টক হয়ে যায়।
স্টক কয়লার স্তূপে শীত মৌসুমে উষ্ণতা আবহাওয়া নরমাল থাকলেও কয়লায় পানি দিয়ে নিয়ন্ত্রণে রাখা হয় এবং গ্রীষ্মের তীব্র খরায় কয়লায় ঘন ঘন আগুন লেগে যায় কয়লার আগুন নিভাতে সপ্তাহে দুই তিনবার ফায়ার সার্ভিস সিভিল ডিফেন্স স্টেশন কর্মীদের কখনো একটি ইউনিট কখনো দুটি ইউনিটের চেষ্টা ও কার্যক্রমে নিভাতে সক্ষম হয় এবং এসব কয়লা আগুনে ঝলসে ওজনে হালকা ঠুসঠুসে সাদায় পরিণত হয়।
এ বিষয়ে বড়পুকুরিয়া কয়লা খনির শ্রমিক কর্মচারী ইউনিয়নের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলমের সাথে কথা বললে তিনি জানান কয়লাখনির উত্তোলনরত কয়লা স্তূপের পর স্তূপ প্রায় একশত ফিট উচ্চতায় স্টক হয়েছে তাপবিদ্যুৎ কেন্দ্র যান্ত্রিক ত্রুটি নিয়ে যেভাবে উৎপাদন কার্যক্রম পরিচালনা করছে এবং খনির উৎপাদন কার্যক্রম চলমানে কয়লা দ্বিগুণ হারে মজুত বাড়ছে ভেতরে উত্তোলনরত কয়লা আলাদা ভাবে রাখার জায়গা না থাকায় তাপমাত্রায় কয়লায় বার বার আগুন লেগে যায়।
এ বিষয়ে কয়লাখনির জিএম মাইনিং জাফর সাদিকের সাথে কথা বললে তিনি সাংবাদিকদের বলেন আমাদের ধারণ ক্ষমতার বাইরে কয়লা মজুত রাখা হয়েছে যেহেতু কয়লার মালিক পিডিবি তাঁরা কয়লা কিভাবে সংরক্ষণ করে রাখবেন তাঁদের বিষয় কয়লাখনির উত্তোলন চলমান ভেতরে তেমন আর স্টকের জায়গা নেই তবে কয়লা দীর্ঘদিন পড়ে থাকলে কয়লার গুণগত মান নষ্ট হয় এবং তাপমাত্রায় আগুন ধরে যায়।
এ বিষয়ে বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্রের প্রকৌশলী আবু বক্কর সিদ্দিক এর সাথে মুঠোফোনে কথা বলতে চাইলে তিনি ফোন রিসিভ করেন না।