মঙ্গলবার , ৩ মার্চ ২০২৬

সিরাজগঞ্জে লাইসেন্স এবং সার সংক্রান্ত নীতিমালার দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান অনুষ্ঠিত

॥  শাহ আলম,  সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥

বিবার ৩০ নভেম্বর ২০২৫.সিরাজগঞ্জ জেলা প্রশাসক কার্যালয়ের সামনে শত শত খুচরা সার বিক্রেতা আইডি কার্ডধারীদের আগের মতো বহাল রাখা, টি, ও লাইসেন্স এবং সার সংক্রান্ত নীতিমালা ২০২৫ সংশোধনের দাবিতে মানববন্ধন ও স্মারক লিপি প্রদান অনুষ্ঠিত হয়েছে। দুপুর ১২ টায় জেলার সকল উপজেলা থেকে আগত, শত শত প্রান্তিক ডিলারগণ উপস্থিত হয়ে এই মানববন্ধন কর্মসূচি পালন করেছেন।

 

সবশেষে লিখিত স্মারক লিপি জেলা প্রশাসক মহোদয়ের কাছে জমা দেন এবং সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয় তাদের স্মারকলিপি গ্রহণ করেছেন।

এ সময় আমাদের দাবি, আমাদের দাবি, মানতে হবে, মানতে হবে, স্লোগানে, স্লোগানে মুখরিত ছিল, জেলা প্রশাসক কার্যালয় প্রাঙ্গণ। এ সময় বক্তব্য রাখেন, সিরাজগঞ্জ জেলা খুচরা সারবিক্রেতা অ্যাসোসিয়েশন এর সভাপতি মোঃ শামসুল আলম, সাধারণ সম্পাদক মোঃ রুহুল আমিন, সহ-সভাপতি জাহাঙ্গীর আলম, সাংগঠনিক সম্পাদক মোঃ রাশেদুল হাসান রাসেল প্রমুখ। সবশেষে লিখিত স্মারক লিপি জেলা প্রশাসক মহোদয়ের কাছে জমা দেন এবং সুযোগ্য জেলা প্রশাসক জনাব মোঃ আমিনুল ইসলাম মহোদয় তাদের স্মারকলিপি গ্রহণ করেছেন।

Check Also

শ্যামনগরে “জলবায়ু সংকট ও স্থানীয় অভিযোজন ” শীর্ষক সংবাদ সম্মেলন অনুষ্ঠিত

॥ নূরুন্নবী ইমন , শ্যামনগর (সাতক্ষীরা)  প্রতিনিধি ॥ উ পকূলীয় জলবায়ু সংকট মোকাবিলায় স্থানীয় জনগোষ্ঠীর …

Advertisement