
॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥
[dropcap] দি [/dropcap] নাজপুরে চাঁদাবাজির অভিযোগে সদর উপজেলার ১নং চেহেলগাজী ইউনিয়নের পল্লী বিদ্যুৎ বাজার এলাকায় মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেছেন স্থানীয় এলাকাবাসী ও ছাত্র জনতা।
তার সহযোগীদের নিয়ে স্থানীয় ব্যবসায়ী মোঃ তোফাজ্জল হোসেনের কাছে মোটা অংকের চাঁদা দাবি করেন ব্যবসায়ী মোঃ তোফাজ্জল হোসেন চাঁদা না দেয়ায় তাঁর উপর অবৈধভাবে লাঠি সোটা ও হাতিয়ার দিয়ে আক্রমণ করে আহত করেন এবং মোঃ আনোয়ার হোসেন নামে অপর এক ব্যবসায়ীর উপর নৃশংস হামলা চালায় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা রিয়াদ পান্না ও তাঁর সহযোগীরা।
সোমবার সকাল ১১ টায় দিনাজপুর সদর উপজেলার ১ নং চেহেরগাজী ইউনিয়নের ১০ মাইল পল্লী বিদ্যুৎ বাজার এলাকায় ঠাকুরগাঁও দিনাজপুর আঞ্চলিক মহাসড়কে কয়েকশত নারী পুরুষ ও ছাত্রজনতার উপস্থিতিতে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল করেন স্থানীয় এলাকাবাসী।
মানববন্ধনে বিক্ষোভকারীরা চাঁদাবাজদের নাম ব্যানারের উল্লেখ করে তাঁদের বক্তব্যে বলেন সাবেক আওয়ামী লীগের দোসর ও বর্তমান কোতোয়ালি স্বেচ্ছাসেবক দলের যুগ্ন আহ্বায়ক মোস্তফা রিয়াদ পান্না ও তার সহযোগীদের নিয়ে স্থানীয় ব্যবসায়ী মোঃ তোফাজ্জল হোসেনের কাছে মোটা অংকের চাঁদা দাবি করেন ব্যবসায়ী মোঃ তোফাজ্জল হোসেন চাঁদা না দেয়ায় তাঁর উপর অবৈধভাবে লাঠি সোটা ও হাতিয়ার দিয়ে আক্রমণ করে আহত করেন এবং মোঃ আনোয়ার হোসেন নামে অপর এক ব্যবসায়ীর উপর নৃশংস হামলা চালায় স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা রিয়াদ পান্না ও তাঁর সহযোগীরা।
মানববন্ধনে অংশগ্রহণকারীরা হামলাকারীদের দ্রুত গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে দিনাজপুর জেলা বিএনপির প্রতি আহ্বান জানিয়ে এবং বর্তমান বিএনপির স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক মোস্তফা রিয়াদ পান্নাকে বিএনপির সকল পর্যায়ের পদ থেকে বহিষ্কার করার কথা জানান মানববন্ধনে অংশগ্রহণকারীরা।
মানববন্ধনে বক্তারা আরও বলেন এলাকায় সন্ত্রাস ও চাঁদাবাজির বিরুদ্ধে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে প্রতিবাদ গড়ে তুলতে হবে এবং প্রশাসনের কাছে ঘটনার সুষ্ঠু তদন্ত ও জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তাঁরা এ সময় স্থানীয় বিএনপির নেতাকর্মীসহ বিভিন্ন ব্যবসায়ী ও না না শ্রেণি-পেশার মানুষ মানববন্ধনে অংশগ্রহণ করেন।