সোমবার , ১৬ ফেব্রুয়ারি ২০২৬

হাতিয়ায় বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটের উদ্যোগে মানববন্ধন।

॥ আরজু আক্তার, হাতিয়া (নোয়াখালী) প্রতিনিধি ॥

বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোট হাতিয়া উপজেলা শাখার উদ্যোগে বাংলাদেশের সর্ববৃহৎ ও অরাজনৈতিক বহুমুখী জাতীয় পেশাজীবী সংগঠন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটকে শ্রম মন্ত্রণালয় থেকে ট্রেড ইউনিয়নে নিশ্চিত করুন এবং ৮ দফা দাবির বাস্তবায়নের দাবিতে শুক্রবার সকালে হাতিয়া প্রেসক্লাবের সামনে মানববন্ধন অনুষ্ঠিত হয়।

 

উদ্যোগে বাংলাদেশের সর্ববৃহৎ ও অরাজনৈতিক বহুমুখী জাতীয় পেশাজীবী সংগঠন বাংলাদেশ বিক্রয় প্রতিনিধি জোটকে

এ সময় দাবি আদায়ের লক্ষ্যে  একটি প্রতিবাদী মিছিল উপজেলা প্রধান সড়ক হয়ে প্রেসক্লাবের সামনে এসে  উপস্থিতি  বক্তব্য রাখেন-।

উক্ত সংগঠনের সভাপতি মোঃ হেলাল উদ্দিন ,সাধারণ সম্পাদক ইয়াসিন আব্দুর রশিদ, সাংগঠনিক সম্পাদক নাসির উদ্দিন প্রমুখ।   বক্তাগণ মূল বেতন বৃদ্ধি, চাকরি স্থায়ীকরণ, প্রভিডেন্ট ফান্ড চালু , ঈদে বোনাস সহ  ৮ দফা বাস্তবায়নের জোর দাবি জানান ।   পরে সংগঠনের পক্ষ থেকে উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট স্মারকলিপি  প্রদান করা হয়।

Check Also

হাতিয়ায় হামলা-ভাঙচুরের প্রতিবাদে এনসিপির বিরুদ্ধে হিন্দুসম্প্রদায়ের মানববন্ধন

॥ স্টাফ রিপোর্টার ॥ ত্র য়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নোয়াখালীর হাতিয়া আসনে হিন্দু সম্প্রদায়সহ …