
প্রিন্ট এর তারিখঃ ফেব্রুয়ারী ২০, ২০২৬, ৬:০৩ পি.এম || প্রকাশের তারিখঃ জানুয়ারি ১৭, ২০২২, ৬:৩৬ অপরাহ্ণ
কবি আমি
গাজী সাইদুর রহমান
কবি আমি
আমার হাতে বিষাক্ত বেয়োনেট নেই
নেই বন্দুক, কামান কিংবা জলপাই রঙের ট্যাংক
আছে কলম মহাশক্তিশালী অস্ত্র
আমি নিরস্ত্র নই আমি সশস্ত্র।
যে অস্ত্র অসুর উল্লাসে চিৎকার করে না
করে না ঝাঁঝরা কারো বুক
ধ্বংস করে না মানুষ কিংবা মানবতা
কেড়ে নেয় না বাক কিংবা বাকস্বাধীনতা।
যে অস্ত্র ছিনিয়ে আনে সংস্কৃতি আর সভ্যতা
আনে অনাবিল শান্তির কাশফুলে পরশ
অপসংস্কৃতির পায়ে করে তীব্র কষাঘাত
আনে শান্তির সুবাতাস ধরায়।
যে অস্ত্র নাশে বৈরিতা গড়ে প্রেম মানবে মানবে
দানবের বুকে হানে বিষাক্ত বাণ
আনে নিষ্কণ্টক শুচি শুভ্র ফুল
গেঁথে মালা প্রেমিকের কণ্ঠে পরায়।
#বাংলাদেশ মিলিটারি একাডেমি, চট্টগ্রাম।
Copyright © 2026 global sangbad 24. All rights reserved.