
॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥
[dropcap] দি [/dropcap] নাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক সীমান্তে চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে মালিকবিহীন ভারতীয় নেশাজাতীয় মাদকদ্রব্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

২৯ বিজিবি'র অধিনায়ক বিএ-৫৮২৩ লেঃ কর্নেল জাবের বিন জব্বার পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলেন সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ভারতীয় মাদকদ্রব্য অস্ত্র নারী ও শিশু পাচারকারীদের বিরুদ্ধে কঠোর নিরাপত্তায় রয়েছে এবং ভবিষ্যতেও ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি সীমান্তে নিরাপত্তা আরও জোরদার রাখবে।
মঙ্গলবার ১৭ ফেব্রুয়ারি দিবাগত গভীর রাতে ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি'র অধীনাস্থ দাইনুর বিওপির একটি নিয়মিত অভিযানিক দল সীমান্তবর্তী এলাকায় চোরাচালান প্রতিরোধ অভিযান পরিচালনা করে ১ হাজার পিস ভারতীয় নেশাজাতীয় ইনজেকশন ও ৫ হাজার ৮শত৭০ পিস ভারতীয় মাদক নেশাজাতীয় ট্যাবলেট আটক করে আটককৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ৬ লক্ষ ১৯ হাজার ৬ শত টাকা।
ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি'র অধিনায়ক বিএ-৫৮২৩ লেঃ কর্নেল জাবের বিন জব্বার পিএসসি এক প্রেস বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানিয়ে বলেন সীমান্তের অতন্দ্র প্রহরী হিসেবে বিজিবি অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে ভারতীয় মাদকদ্রব্য অস্ত্র নারী ও শিশু পাচারকারীদের বিরুদ্ধে কঠোর নিরাপত্তায় রয়েছে এবং ভবিষ্যতেও ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি সীমান্তে নিরাপত্তা আরও জোরদার রাখবে।