Tuesday , 13 January 2026

দিনাজপুরের ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র সীমান্তে অধীনাস্থ বিজিবি’র ভারতীয় মাদক আটক।

॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥

দি নাজপুরের ফুলবাড়ীতে ব্যাটালিয়ন ২৯ বিজিবি কর্তৃক মালিকবিহীন অবস্থায় ভারতীয় মাদকদ্রব্য আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি।

 

ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অধিনায়ক লে কর্নেল এ এম জাবের বিন জব্বার পি এসসি বলেন ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অধীনাস্থ সীমান্তবর্তী এলাকায় ভারতীয় মাদক চোরাচালান নারী ও শিশু পাচারকারীদের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য আটক

গত ৮ জানুয়ারী ফুলবাড়ী ২৯ বিজিবি’র অধীনাস্থ রানীনগর ও অচিন্তপুর বিওপির দুইটি পৃথক চোরাচালান অভিযান পরিচালনা করে ৫৭০ পিস ভারতীয় নেশাজাতীয় ট্যাবলেট ও ৪৯০ পিস নেশাজাতীয় ইঞ্জেকশন আটক করেন।

আটককৃত ভারতীয় মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১লক্ষ ১৯ হাজার ১০০ টাকা। ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অধিনায়ক লে কর্নেল এ এম জাবের বিন জব্বার পি এসসি বলেন ফুলবাড়ী ব্যাটালিয়ন ২৯ বিজিবি’র অধীনাস্থ সীমান্তবর্তী এলাকায় ভারতীয় মাদক চোরাচালান নারী ও শিশু পাচারকারীদের বিরুদ্ধে প্রতিনিয়ত অভিযান পরিচালনা করে ভারতীয় মাদকদ্রব্য আটক আটক সহ পাচারকারীদের বিরুদ্ধে কঠোর অভিযান পরিচালনা করছে এবং ভবিষ্যতেও আমাদের এ অভিযান অব্যাহত থাকবে।

Check Also

গোয়ালন্দে শীতার্ত মানুষের মাঝে কম্বল বিতরণ ও ভোটের গাড়ির প্রচারণা উদ্বোধন।

॥  আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি ॥ রা জবাড়ীর গোয়ালন্দে উপজেলা প্রশাসনের আয়োজনে দুর্যোগ ব্যবস্থাপনা …