
॥ মোক্তার হোসেন, সিনিয়র স্টাফ রিপোর্টার ॥
[dropcap] রা [/dropcap] জবাড়ী জেলার পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে রবিবার (৮ মার্চ) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালিত হয়েছে।
পাংশা উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের উদ্যোগে রবিবার (৮ মার্চ) উপজেলা পরিষদ অডিটোরিয়ামে “আজকের পদক্ষেপ, আগামীর ন্যায়বিচার সুরক্ষিত হোক নারী ও কন্যার অধিকার” প্রতিপাদ্যকে সামনে রেখে আন্তর্জাতিক নারী দিবস-২০২৬ পালিত হয়েছে।
পাংশার এসিল্যান্ড সাদ আহম্মেদের সভাপতিত্বে আলোচনা সভায় পাংশা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মোঃ গিয়াস উদ্দিন খান, পাংশা উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা সাইফুন্নাহার, পাংশা উপজেলা পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডাঃ মুজাহিদুল ইসলাম, পাংশা উপজেলা রিসোর্স সেন্টারের ইন্সট্রাক্টর ফিরোজা পারভীন, সম্প্রীতি মহিলা উন্নয়ন সংস্থার পরিচালক কাজী আসকার দানিয়েল সিপার ও সাংবাদিক মাসুদ রেজা শিশির প্রমূখ বক্তব্য রাখেন। উপস্থাপনা ও স্বাগত বক্তব্য রাখেন পাংশা উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা মুক্তা পারভীন।
পাংশা উপজেলা যুব উন্নয়ন কর্মকর্তা দেওয়ান মুহাঃ জাহাঙ্গীর হোসেন, পাংশা উপজেলা পল্লী উন্নয়ন কর্মকর্তা মোঃ মনিরুজ্জামান, পাংশা উপজেলা কৃষি বিপনন কর্মকর্তা মোঃ আকমল হোসেনসহ উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, মহিলা বিষয়ক কর্মকর্তার কার্যালয়ের কর্মকর্তা-কর্মচারী, স্বেচ্ছাসেবী মহিলা উন্নয়ন সংস্থার নেতৃবৃন্দসহ বিভিন্ন শ্রেনী পেশার লোকজন অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।