॥ মোক্তার হোসেন, ষ্টাফ রিপোর্টার ॥
[dropcap]মা[/dropcap]গুরায় ৮ বছরের শিশু ধর্ষণ ও দেশের বিভিন্ন স্থানে নারীর প্রতি নিপীড়নের প্রতিবাদে সোমবার (১০ মার্চ) পাংশায় মানববন্ধন কর্মসূচি পালন করেছে ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ।

বক্তারা মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণ ও দেশের বিভিন্ন স্থানে নারীর প্রতি নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।
মানববন্ধনে পাংশা থানা ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ’র সভাপতি মো. আরাফাত হোসাইন, সহ-সভাপতি মো. আবু মুসা ও সাধারণ সম্পাদক হাসান মাহমুদ বক্তব্য রাখেন।
https://youtu.be/lWdWl_Gw5w8
বক্তারা মাগুরায় ৮ বছরের শিশু ধর্ষণ ও দেশের বিভিন্ন স্থানে নারীর প্রতি নিপীড়নের তীব্র নিন্দা ও প্রতিবাদ জানিয়ে জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তির দাবী করেন।