Monday , 8 December 2025

মোংলায় নাশকতা ও সহিংসতার প্রস্তুুতকালে যুবলীগ নেতা আটক

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

মোং লায় নাশকতা ও সহিংসতার প্রস্তুতির অভিযোগে আওয়ামী যুবলীগের এক নেতাকে গ্রেপ্তার করেছে মোংলা থানা পুলিশ।

গভীর রাতে উপজেলার মিঠাখালি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন।

রোববার (১৬ নভেম্বর) গভীর রাতে উপজেলার মিঠাখালি এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন।

গ্রেপ্তার যুবলীগ নেতা হলেন, মিঠাখালী ইউনিয়নের ৯নং ওয়ার্ড যুবলীগের সভাপতি শেখ মোঃ ইব্রাহীম হোসেন।

মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন বলেন, নাশকতা ও সহিংসতার প্রস্তুতির অভিযোগে কার্যক্রম নিষিদ্ধ সংগঠন আওয়ামী যুবলীগের মিঠাখালির ৯ নং ওয়ার্ডের সভাপতি ইব্রাহীম কে গ্রেপ্তার করা হয়েছে। আজ আদালতে সোপর্দ করা হবে বলে জানায় থানার এ কর্মকর্তা।

Check Also

সিরাজগঞ্জ চেম্বার নির্বাচনে পরিচালক পদে বিপুল ভোটে জয়ী হলেন ” হাজী আব্দুস সাত্তার

॥  শাহ আলম,  সিরাজগঞ্জ জেলা প্রতিনিধি ॥ শ নিবার ৬ ডিসেম্বর ২০২৫ এক যুগ পর সিরাজগঞ্জ ব্যবসায়ীদের …