
॥ এ আর রাজু, উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥
[dropcap] স্কা[/dropcap]উট আন্দোলনের প্রতিষ্ঠাতা রবার্ট স্টিফেনশন স্মিথ লর্ড ব্যাডেন পাওয়েল অব গিলওয়েলের ১৬৬তম জন্মদিন উপলক্ষ্যে বুধবার সকালে সিরাজগঞ্জের উল্লাপাড়ায় বর্ণাঢ্য শোভাযাত্রা ও কেক কর্তন করে ব্যাডেন পাওয়েল দিবস পালিত হয়েছে। বিপি দিবসের আয়োজন করে উল্লাপাড়া উপজেলা স্কাউট।

উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিপি'র জম্মদিনের কেক কর্তন করেন।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উল্লাপাড়া- সলঙ্গা আসনের জাতীয় সংসদ সদস্য জননেতা তানভীর ইমাম।মঙ্গলবার সকালে ব্যাডেন পাওয়েল এর জন্মদিনের বর্ণাঢ্য শোভাযাত্রার নেতৃত্ব দেন স্থানীয় সাংসদ তানভীর ইমাম। এ সময় অন্যানোর মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা ও স্কাউট সভাপতি মোঃ উজ্জল হোসেন, উপজেলা প্রাথমিক শিক্ষা কর্মকর্তা মোঃ ছানোয়ার হোসেন,
স্কাউট কমিশনার ও এইচটি ইমাম গাল¯ স্কুল এন্ড কলেজের অধ্যক্ষ মোঃ সেরাজুল ইসলাম, বন্যাকান্দি আলিম মাদরাসার অধ্যক্ষ মাওলানা মোঃ মিজানুর রহমান, স্কাউট সম্পাদক মোঃ খোরশেদ আলম, প্রধান শিক্ষক চিত্তরঞ্জন রায়, আব্দুর রাজ্জাক প্রমুখ। পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের স্কাউট শিক্ষার্থীদের সঙ্গে নিয়ে বিপি'র জম্মদিনের কেক কর্তন করেন।