মঙ্গলবার , ১৭ ফেব্রুয়ারি ২০২৬

মোংলায় মরহুমা সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া

॥  মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি ॥

রহুমা দেশনেত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফেরাত কামনায় মোংলায় মিলাদ এবং দোয়া অনুষ্ঠিত হয়েছে।

ছাত্রদলের আয়োজিত এ মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বিএনপি এবং তার সকল সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

শুক্রবার জুম্মার নামাজের পর পৌর শহরের বিএলএস জামে মসজিদে অনুষ্ঠিত এ দোয়া অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বাগেরহাট-০৩ (মোংলা-রামপাল) সংসদীয় আসনের ধানের শীষের মনোনীত এমপি প্রার্থী লায়ন ডক্টর শেখ ফরিদুল ইসলাম।

ছাত্রদলের আয়োজিত এ মিলাদ ও দোয়া অনুষ্ঠানে বিএনপি এবং তার সকল সহযোগী সংগঠনের বিপুলসংখ্যক নেতা-কর্মী অংশ নেন।

এ সময় বেগম খালেদা জিয়া ও শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের রুহের মাগফেরাত কামনায় দোয়া করা হয়। দোয়া অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সভাপতি আঃ মান্নান হাওলাদার, সাধারণ সম্পাদক আবু হোসেন পনি ও পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক।

এদিকে বিএনপির আয়োজনে পৃথক পৃথকভাবে মোংলা উপজেলা ও পৌরসভার সকল মসজিদে বেগম খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত হয়েছে।

Check Also

মুক্তিযুদ্ধো সন্তান কমান্ড কাউন্সিলের পক্ষ থেকে অভিনন্দন।

॥  মীর মোশাররফ বাবু, চান্দিনা (কুমিল্লা) প্রতিনিধি ॥ ত্র য়োদশ জাতীয় সংসদ নির্বাচনে বিএনপি মনোনয়ন প্রত্যাশী …