
॥ আসাদুর রহমান হাবিব, দিনাজপুর প্রতিনিধি ॥
[dropcap] দি [/dropcap] নাজপুরে বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমানের দেয়া প্রতিশ্রুতি পূরণে ফ্যামিলি কার্ডের উদ্বোধন করলেন সমাজকল্যান মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন। মঙ্গলবার ১০ই মার্চ বিকেল সাড়ে ৪টায় দিনাজপুর জেলার নবাবগঞ্জ উপজেলার ১ নং জয়পুর ইউনিয়নের ৬ নং ওয়ার্ডে অসহায় ও হতদরিদ্র পরিবারের নারী সদস্যদের হাতে ফ্যামিলি কার্ড তুলে দেন তিনি।
বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তাঁর দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেছেন এবং দেশের বিভিন্ন জেলায় তা বাস্তবায়ন হচ্ছে তিনি ক্ষমতায় আসার পর জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই লক্ষ্যেই সরকার কাজ করছে বলে জানান সমাজকল্যাণ নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
উদ্বোধনী অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের সমাজকল্যাণ নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপি'র চেয়ারম্যান ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নির্বাচনী প্রচারণায় তাঁর বক্তব্যে দেশের গরীব অসহায় ও হতদরিদ্রদের দেয়া প্রতিশ্রুতি রক্ষায় আজ দেশের বিভিন্ন জেলায় ফ্যামিলি কার্ডের উদ্বোধন করা হয়েছে।
তিনি আরও বলেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির চেয়ারম্যান মাননীয় প্রধানমন্ত্রী জনাব তারেক রহমান তাঁর দেয়া প্রতিশ্রুতি রক্ষা করেছেন এবং দেশের বিভিন্ন জেলায় তা বাস্তবায়ন হচ্ছে তিনি ক্ষমতায় আসার পর জনগণকে যে প্রতিশ্রুতি দিয়েছেন সেই লক্ষ্যেই সরকার কাজ করছে বলে জানান সমাজকল্যাণ নারী ও শিশু বিষয়ক মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলাম জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম নবাবগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার ইউএনও কর্মকর্তা মোঃ জিল্লুর রহমান ১নং জয়পুর ইউনিয়নের চেয়ারম্যানসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গন্যমান্য ব্যক্তিবর্গসহ বিভিন্ন গণমাধ্যম কর্মীগণ উপস্থিত ছিলেন।