Thursday , 12 February 2026

মোংলা পশুর নদী থেকে পরিচয়হীন লাশ উদ্ধার করে নৌ পুলিশ

॥ মাসুদ রানা, বাগেরহাট জেলা  প্রতিনিধি ॥

মোং লা উপজেলার জয়মনি গ্রামে চাঁদপাই নৌ থানার পশুর নদীর পূর্ব পাড়ে জয়মনি খাদ্য গুদাম সংলগ্ন পশুর নদীতে ভাসমান একজন অজ্ঞাত নামা পুরুষের মরদেহ উদ্বার করে নৌ পুলিশ।

নিহতের বয়স আনুমানিক ৪০ বছর। মরদেহটি একজন পুরুষের। বিবস্ত্র ও পচা গলা অবস্থায় নৌ থানা পুলিশের একটি দল মরদেহটি উদ্বার করে।

বুধবার (২২ অক্টোবর) সকালে স্থানীয়রা নদীতে ভাসমান অবস্থায় মরদেহটি দেখে চাঁদপাই নৌ থানায় খবর দেন। খবর পেয়ে থানার একটি টিম ঘটনাস্থলে পৌঁছে মরদেহটি উদ্ধার করে।

মোংলা চাঁদপাই নৌ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ইকরামুল হক জানান, নিহতের বয়স আনুমানিক ৪০ বছর। মরদেহটি একজন পুরুষের। বিবস্ত্র ও পচা গলা অবস্থায় নৌ থানা পুলিশের একটি দল মরদেহটি উদ্বার করে।

প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে, কয়েক দিন আগেই তার মৃত্যু হয়েছে। তিনি আরও জানান, মৃতদেহের পরিচয় শনাক্তের জোর চেষ্টা চলছে। আইনী প্রক্রিয়া চলমান।

Check Also

প্রবাসীর ভোট দিতে গিয়ে গ্রেফতার ০১

॥  আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া  ( সিরাজগঞ্জ)  প্রতিনিধি ॥ ত্র য়োদশ জাতীয় সংসদ নির্বাচনেসিরাজগঞ্জ-৪ আসনের একটি ভোটকেন্দ্রে …