Friday , 6 February 2026

৭ই নভেম্বর বাংলাদেশের ইতিহাসে এক গৌরবোজ্জ্বল দিন।

॥  এম আরিফুল ইসলাম, সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি ॥

তিহাসিক ৭ই নভেম্বর আমাদের জাতীয় ইতিহাসে এক গৌরবোজ্জ্বল ও অবিস্মরণীয় দিন। ১৯৭৫ সালের এই দিনে বীর সৈনিক ও জনতার ঐক্যবদ্ধ আন্দোলনের মাধ্যমে স্বাধীনতা, সার্বভৌমত্ব ও জাতীয় ঐক্য রক্ষার এক ঐতিহাসিক অধ্যায় রচিত হয়েছিল।

 

সেরাজুল ইসলাম সেরাজ, সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ জেলা ছাত্রদল, বলেন, আমরা প্রতিজ্ঞা করি—শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জননেতা তারেক রহমানের দিকনির্দেশনায় আমরা গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় মুক্তির সংগ্রামে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করব।

এই দিনেই প্রতিষ্ঠিত হয়েছিল জনগণের অধিকার রক্ষার অঙ্গীকার, গণতন্ত্র ও মুক্তচেতনার সংগ্রামের নতুন দিগন্ত। বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল এই দিবসকে বিপ্লবী চেতনা ও জাতীয় ঐক্যের প্রতীক হিসেবে স্মরণ করে। সেরাজুল ইসলাম সেরাজ, সাধারণ সম্পাদক, ছাত্রদল সিরাজগঞ্জ জেলা, তিনি বলেন,  আমরা প্রতিজ্ঞা করি—শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আদর্শ, দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং জননেতা তারেক রহমানের দিকনির্দেশনায় আমরা গণতন্ত্র পুনরুদ্ধার ও জাতীয় মুক্তির সংগ্রামে সর্বদা অগ্রণী ভূমিকা পালন করব।

৭ই নভেম্বরের এই দিনে সেরাজুল ইসলাম সেরাজ, সাধারণ সম্পাদক, সিরাজগঞ্জ জেলা ছাত্রদলের পক্ষ থেকে, সকল শহীদ সৈনিক, দেশপ্রেমিক ও সংগ্রামী ছাত্রনেতাদের প্রতি গভীর শ্রদ্ধা জানাই এবং সকল সহযোদ্ধাকে আহ্বান জানাই—আন্দোলন সংগঠনের প্রতিটি স্তরে ঐক্য ও শৃঙ্খলা বজায় রেখে গণতন্ত্রের বিজয় অর্জনে নিবেদিত থাকার।

জয় হোক ৭ই নভেম্বরের চেতনার! জয় হোক জাতীয়তাবাদী ছাত্র আন্দোলনের! আল্লাহ হাফেজ, বাংলাদেশ জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক, দেশনেত্রী বেগম খালেদা জিয়া জিন্দাবাদ, আগামীর রাষ্ট্রনায়ক তারেক রহমান জিন্দাবাদ।

Check Also

উল্লাপাড়ায় বাংলাদেশ ছাত্র শিবিরের ৪৯তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

॥  আরিফুল ইসলাম আরিফ, উল্লাপাড়া  ( সিরাজগঞ্জ)  প্রতিনিধি ॥ সি রাজগঞ্জের উল্লাপাড়ায় যথাযথ মর্যাদা ও উৎসবমুখর …