॥ নিজস্ব প্রতিনিধি ॥
[dropcap] য [/dropcap] থাযোগ্য মর্যাদা ও ভাবগাম্ভীর্যের মধ্য দিয়ে পালিত হচ্ছে মহান শহীদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস। একুশের প্রথম প্রহরে কেন্দ্রীয় শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করে ভাষা আন্দোলনের বীর শহীদদের প্রতি গভীর শ্রদ্ধা জানিয়েছেন মহামান্য রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন এবং মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান।
রাষ্ট্রপতি ও প্রধানমন্ত্রীর শ্রদ্ধা নিবেদনের পর স্পিকার, মন্ত্রিসভার সদস্যবৃন্দ, প্রধান বিচারপতি এবং তিন বাহিনীর প্রধানগণ একে একে শ্রদ্ধা নিবেদন করেন। এরপর শহীদ মিনার সর্বসাধারণের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়। মুহূর্তেই জনতার ঢল আর ফুলে ফুলে ভরে ওঠে শহীদ মিনারের বেদি।
রাষ্ট্রপতির শ্রদ্ধা: ১২টা ১ মিনিটে প্রথমে রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন শহীদ মিনারের মূল বেদিতে পুষ্পস্তবক অর্পণ করেন। অর্পণের পর তিনি কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থেকে শহীদদের স্মৃতির প্রতি সম্মান প্রদর্শন করেন।
প্রধানমন্ত্রীর শ্রদ্ধা: রাষ্ট্রপতির পরপরই শহীদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি ভাষা শহীদদের আত্মার মাগফিরাত কামনা করেন এবং কিছুক্ষণ নীরবে দাঁড়িয়ে থাকেন।