1
2
| প্রকাশের তারিখঃ ২০ মে, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
কালাইয়ে"শিক্ষার গুণগতমান উন্নয়ন" শীর্ষক মতবিনিময় সভা অনুষ্ঠিত
গ্লোবাল সংবাদ
শ্রী রাম বাবু বর্মন
সিনিয়র স্টাফ রিপোর্টারঃ
জয়পুরহাটের কালাই উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষক সমিতির আয়োজনে ২০ মে ২০২৫, মঙ্গলবার বিকাল ৪:০০টায় কালাই ময়েন উদ্দিন সরকারি উচ্চ বিদ্যালয়ের হলরুমে "শিক্ষার গুণগতমান উন্নয়ন" শীর্ষক এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়। সভার সভাপতিত্ব করেন মোলামগাড়ি হাট বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক ও কালাই উপজেলা শাখা জিয়া পরিষদের সভাপতি জনাব মোসাদ্দেক হোসেন।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন রাজশাহী বিভাগের বাংলাদেশ জাতীয়তাবাদী দলের সহ-সাংগঠনিক সম্পাদক এ. এইচ. এম. ওবায়দুর রহমান চন্দন।
সভাটি যৌথভাবে সঞ্চালনা করেন থুপ সারা দাখিল মাদ্রাসার সুপার ও উপজেলা মাদ্রাসা শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক মতিয়র রহমান এবং হাতিয়র কামিল মাদ্রাসার সহকারী অধ্যাপক ও উপজেলা শাখা জিয়া পরিষদের সাধারণ সম্পাদক শামীম রেজা।
বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন কালাই উপজেলা শাখা বিএনপির আহ্বায়ক ইব্রাহিম হোসেন ফকির, যুগ্ম আহ্বায়ক রফিকুল ইসলাম চৌধুরী টুকু, পৌর বিএনপির আহ্বায়ক সাজ্জাদুর রহমান তালুকদার সোহেল এবং যুগ্ম আহ্বায়ক আব্দুল আলীম সরকার।
সভায় আরও বক্তব্য রাখেন শিরট্টি কলেজের অধ্যক্ষ শাহ্জান আলী, কালাই ডিগ্রি কলেজের ভারপ্রাপ্ত অধ্যক্ষ নুরুল ইসলামসহ আরও অনেকেই।
এ সময় উপজেলা মাধ্যমিক ও মাদ্রাসা শিক্ষক সমিতির সদস্যবৃন্দ, উপজেলার বিভিন্ন মাদ্রাসা ও মাধ্যমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক, শিক্ষক-কর্মচারী, প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ রাসেল
যোগাযোগ: অফিস : ঢাকা অফিস: ৬/৮৪, ইষ্টার্ণ মল্লিকা শপিং কমপ্লেক্স, ড. কুদরত-ই- খোদা রোড, নিউমার্কেট, ঢাকা-১২০৫.
মোবাইল: +88
ইমেইল: news@globalsangbad.com
©সর্বস্বত্ব সংরক্ষিত - গ্লোবাল সংবাদ