1
2
| প্রকাশের তারিখঃ ২৯ আগস্ট, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
কাহারোলে যুব বিভাগের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত
গ্লোবাল সংবাদ
সুকুমার রায়
(দিনাজপুর) কাহারোল
দিনাজপুরের কাহারোলে যুব বিভাগের উদ্যোগে ফুটবল খেলা অনুষ্ঠিত হয়েছে। ২৯ আগষ্ট ২০২৫ শুক্রবার কাহারোল উপজেলার রামচন্দ্র পুর মডেল পাইলট সরকারি উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে উপজেলার ৩ নং মুকুন্দ পুর ইউনিয়নের যুব বিভাগের আয়োজনে কাহারোল উপজেলা কে মাদক ও নেশা মুক্ত করার লক্ষ্যে এই ফুটবল টুর্নামেন্টর আয়োজন করা হয়েছে।
খেলার উদ্বোধন করেন দিনাজপুর -০১ (কাহারোল -বীর গন্জ)আসনে বাংলাদেশ জামায়াতে ইসলামী এর মনোনীত এম পি প্রার্থী বিশিষ্ট সমাজ সেবক মোঃ মতিউর রহমান। এ সময় উপস্থিত ছিলেন দিনাজপুর জেলা শ্রমিক কল্যান ফেডারেশনের সভাপতি ও জেলা জামায়াতের কর্মপরিষদ সদস্য মোঃ জাকিরুল ইসলাম, উপজেলা জামায়াতের আমির মাওলানা মোঃ তরিকুল ইসলাম, সাধারণ সম্পাদক মোঃ আঃ রাজ্জাক, উপজেলা জামায়াতের যুব বিভাগের সভাপতি মোঃ রফিকুল ইসলাম বুলবুল, ৩ নং মুকুন্দ পুর ইউনিয়ন যুব বিভাগের সভাপতি মোঃ মুহিত প্রমূখ।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ রাসেল
যোগাযোগ: অফিস : ঢাকা অফিস: ৬/৮৪, ইষ্টার্ণ মল্লিকা শপিং কমপ্লেক্স, ড. কুদরত-ই- খোদা রোড, নিউমার্কেট, ঢাকা-১২০৫.
মোবাইল: +88
ইমেইল: news@globalsangbad.com
©সর্বস্বত্ব সংরক্ষিত - গ্লোবাল সংবাদ