1
2
| প্রকাশের তারিখঃ ১২ সেপ্টেম্বর, ২০২৫ খ্রিস্টাব্দ ইং
ময়মনসিংহের জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট
গ্লোবাল সংবাদ
ময়মনসিংহের জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট
____________________________________
ময়মনসিংহের সেহড়া চামড়া গুদাম মাঠে জমকালো আয়োজনের মধ্য দিয়ে অনুষ্ঠিত হলো ডে-নাইট ক্রিকেট টুর্নামেন্ট। খেলাটির উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ময়মনসিংহ দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব জনাব রোকনুজ্জামান সরকার রোকন।
অনুষ্ঠানে প্রধান অতিথি রোকনুজ্জামান সরকার রোকন বলেন, খেলাধুলা যুবসমাজকে মাদক ও অসামাজিক কর্মকাণ্ড থেকে দূরে রাখতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। এ ধরনের টুর্নামেন্ট আয়োজন তরুণদের সুস্থ ও সুন্দরভাবে বেড়ে ওঠার জন্য ইতিবাচক ভূমিকা রাখবে।
এ সময় আয়োজক কমিটির নেতৃবৃন্দ, স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ক্রীড়ানুরাগী ও বিপুলসংখ্যক দর্শক মাঠে উপস্থিত ছিলেন। খেলার মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ।
মোঃ সেলিম সাজ্জাদ
স্টাফ রিপোর্টার,ময়মনসিংহঃ
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ রাসেল
যোগাযোগ: অফিস : ঢাকা অফিস: ৬/৮৪, ইষ্টার্ণ মল্লিকা শপিং কমপ্লেক্স, ড. কুদরত-ই- খোদা রোড, নিউমার্কেট, ঢাকা-১২০৫.
মোবাইল: +88
ইমেইল: news@globalsangbad.com
©সর্বস্বত্ব সংরক্ষিত - গ্লোবাল সংবাদ