1
2
| প্রকাশের তারিখঃ ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
মোংলায় দুইটি জ্বালানী তেলের দোকানিকে জরিমানা
গ্লোবাল সংবাদ
।। মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি।।
লাইসেন্স না থাকার পাশাপাশি বেশি দামে তেল বিক্রি করার দায়ে মোংলায় দুইটি জ্বালানী তেলের দোকানিকে ৮৮ হাজার টাকা এবং এক মোটরসাইকেল চালককে এক হাজার টাকাসহ মোট ৮৯ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমান আদালত।
পৌর শহরের বাগেরহাট জেটিতে একটি দোকানে প্রয়োজনীয় লাইসেন্সসহ কাগজপত্র না থাকায় আট হাজার টাকা এবং বেশি দামে তেল বিক্রি করার কারণে কলেজ রোডের একটি দোকানিকে ৮০ হাজার টাকা এবং একটি মোটরসাইকেল চালককে এক হাজার টাকা জরিমানা করা হয়।
ভ্রাম্যমান আদালতের বিচারক, মোংলা উপজেলা সহকারী কমিশনার (ভূমি) নওসীনা আরিফ এ জরিমানা করেছেন।
তিনি জানান, জ্বালানি তেলের মজুদ রোধ করা সহ সঠিক মূল্যে বিক্রি নিশ্চিত করার লক্ষ্যে এই অভিযান পরিচালনা করা হয়েছে। ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ রাসেল
যোগাযোগ: অফিস : কর্পোরেট অফিসঃ সিটি প্লাজা ২য় তলা, উল্লাপাড়া, সিরাজগঞ্জ-৬৭৬০, রাজশাহী, বাংলাদেশ।
ঢাকা অফিসঃ ৬/৪৭, ফার্মভিউ সুপার মার্কেট, ফার্মগেট, তেজগাঁও, ঢাকা-১২১৫, বাংলাদেশ।
মোবাইল: +88
ইমেইল: news@globalsangbad24.com
©সর্বস্বত্ব সংরক্ষিত - গ্লোবাল সংবাদ