1
2
| প্রকাশের তারিখঃ ১৮ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
সুবর্ণচরে অসহায়দের মাঝে দলিল লেখক নাহিদ উদ্দিনের ঈদ উপহার
গ্লোবাল সংবাদ
।। মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী) প্রতিনিধি ।।
আসন্ন পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে নোয়াখালীর সুবর্ণচর উপজেলার নিজ এলাকায় দরিদ্র ও অসহায় মানুষের মাঝে ঈদ উপহার বিতরণ করেছেন দলিল লেখক ও সার্ভেয়ার নাহিদ উদ্দিন। সোমবার (১৬ মার্চ) সকালে উপজেলার চরজুবিলী ইউনিয়নের উত্তর কচ্ছপিয়া গ্রামে প্রায় ১৭০ জন অসহায় নারী-পুরুষের মাঝে এসব ঈদ উপহার বিতরণ করা হয়। প্রদানকৃত উপহার সামগ্রীর মধ্যে ছিল চাল, লুঙ্গি, শাড়ি এবং চিকিৎসা সেবার জন্য নগদ অর্থসহায়তা।
এসময় উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক পদপ্রার্থী আব্দুল্লাহ আল আরিফ, চর জব্বর ডিগ্রি কলেজ ছাত্রদলের সাধারণ সম্পাদক রাকিব হোসেন, সাংবাদিক আব্দুল জব্বারসহ সমাজের বিভিন্ন পর্যায়ের গণ্যমান্য ব্যক্তিরা। ঈদ উপহার বিতরণকালে দলিল লেখক ও সার্ভেয়ার নাহিদ উদ্দিন বলেন, সমাজের অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক ও নৈতিক দায়িত্ব।
সামর্থ্যবান সবাই যদি নিজ নিজ অবস্থান থেকে এগিয়ে আসে, তাহলে সমাজে দুঃখ-দুর্দশা অনেকটাই কমে যাবে। তিনি আরও বলেন, মানুষের কল্যাণে বিএনপি সবসময় কাজ করে যাচ্ছে এবং ভবিষ্যতেও এই ধারা অব্যাহত থাকবে। এসময় উপজেলা ছাত্রদল নেতা আব্দুল্লাহ আল আরিফ বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ভাগাভাগি করে নেওয়ার জন্য এই উদ্যোগ অত্যন্ত প্রশংসনীয়।
এতে সমাজের পিছিয়ে পড়া অসহায় মানুষের মুখে হাসি ফুটবে। এদিকে ঈদ উপহার সামগ্রী পেয়ে আনন্দ ও কৃতজ্ঞতা প্রকাশ করেছেন সহায়তা পাওয়া অসহায় পরিবারের সদস্যরা। তাদের কাছে দোয়া চেয়েছেন দলিল লেখক নাহিদ উদ্দিন, যাতে সবার ঈদ আনন্দমুখরভাবে কাটে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ রাসেল
যোগাযোগ: অফিস : ঢাকা অফিস: ৬/৮৪, ইষ্টার্ণ মল্লিকা শপিং কমপ্লেক্স, ড. কুদরত-ই- খোদা রোড, নিউমার্কেট, ঢাকা-১২০৫.
মোবাইল: +88
ইমেইল: news@globalsangbad.com
©সর্বস্বত্ব সংরক্ষিত - গ্লোবাল সংবাদ