মীর মোশারফ বাবু, কুমিল্লা জেলা প্রতিনিধি:
কুমিল্লার চান্দিনার কোরছাপ স্কুল সংলগ্ন মহাসড়কের পাশে নিয়ন্ত্রণ হারিয়ে একটি প্রাইভেট কার খাদে পড়ে যায়। এতে একই পরিবারের ৪ জন আহত ও একজন নিহত হয়েছেন, যাদের মধ্যে আরও দুইজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।
স্থানীয় সূত্রে জানা যায়, দ্রুতগতিতে চলার সময় চালক গাড়ির নিয়ন্ত্রণ হারালে শুক্রবার (২০/০৩/২৬) দুপুরে এই দুর্ঘটনা ঘটে।
পরে স্থানীয়রা ঘটনাস্থলে এসে আহতদের উদ্ধার করে নিকটস্থ হাসপাতালে পাঠাইতে সক্ষম হয়। আহতদের মধ্যে দুই’জনের অবস্থা গুরুতর হওয়ায় তাদের উন্নত মানের চিকিৎসার জন্য অন্য হাসপাতে স্থানান্তরের প্রস্তুতি চলছে। ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন ইলিয়টগঞ্জ হাইওয়ে থানার অফিসার ইনচার্জ রুহুল আমিন।