মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি।।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌর এলাকার সর্বস্তরের জনগণ ও মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন পৌর বিএনপির সাধারণ সম্পাদক মাহবুবুর রহমান মানিক।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্ব। এই উৎসব আমাদের পারস্পরিক ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্য ও সহমর্মিতার শিক্ষা দেয়।"
তিনি আরও উল্লেখ করেন, বর্তমান সময়ে সাধারণ মানুষের মুখে হাসি ফোটানোই হোক আমাদের অঙ্গীকার। সমাজের অসহায় ও সুবিধাবঞ্চিত মানুষের পাশে দাঁড়িয়ে ঈদের আনন্দকে সবার মাঝে ভাগ করে নেওয়ার জন্য তিনি বিত্তবানদের প্রতি আহ্বান জানান।
"শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত ও মরহুমা দেশনেত্রী বেগম খালেদাজিয়ার আপোষহীন বুকে ধারণ সহ প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমানের পক্ষে একটি সুখী ও সমৃদ্ধ পৌরসভা গড়তে বদ্ধপরিকর। মহান আল্লাহ আমাদের সহায় হোন।" পরিশেষে, তিনি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আবারও সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানান।