মাসুদ রানা, জেলা প্রতিনিধি ।।
পবিত্র ঈদুল ফিতর উপলক্ষে পৌর এলাকার সর্বস্তরের জনগণ ও মুসলিম উম্মাহকে আন্তরিক শুভেচ্ছা ও ঈদ মোবারক জানিয়েছেন সাবেক ছাত্রদল নেতা ও পৌর যুবদল নেতা মুহাম্মদ আল মামুন।
এক শুভেচ্ছা বার্তায় তিনি বলেন, "দীর্ঘ এক মাস সিয়াম সাধনার পর আনন্দ ও উৎসবের বার্তা নিয়ে আমাদের মাঝে ফিরে এসেছে পবিত্র ঈদুল ফিতর। ঈদ মানেই আনন্দ, ঈদ মানেই ভ্রাতৃত্ব। এই উৎসব আমাদের পারস্পরিক ভেদাভেদ ভুলে গিয়ে ঐক্য ও সহমর্মিতার শিক্ষা দেয়।"
তিনি আরো বলেন, "শহীদ জিয়ার আদর্শে উজ্জীবিত হয়ে আমরা একটি সুখী ও সমৃদ্ধ বাংলাদেশ গড়তে বদ্ধপরিকর। মহান আল্লাহ আমাদের সহায় হোন।" পরিশেষে, তিনি সকলের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করে আবারও সবাইকে পবিত্র ঈদের শুভেচ্ছা জানান।