1
2
| প্রকাশের তারিখঃ ২৬ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উদযাপন
গ্লোবাল সংবাদ
মোঃ নাঈম সিরাজী , শাহজাদপুর (সিরাজগঞ্জ) প্রতিনিধি।।
রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস যথাযথ মর্যাদায় উদযাপন করা হয়েছে। আজ সকাল ১০.০০ ঘটিকায় বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ জাতীয় সংগীতের সাথে জাতীয় পতাকা উত্তোলনের মধ্য দিয়ে দিবসের শুভ সুচনা করা হয়। এরপর ১৯৭১ সালে মহান মুক্তিযুদ্ধে আত্মোৎসর্গকারী সকল শহিদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানিয়ে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের অস্থায়ী অ্যাকাডেমিক ভবন-৩ এ স্থাপিত শহিদ মিনারে পুষ্পস্তবক অর্পণ করেন রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার, মাননীয় প্রো-ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. সুমন কান্তি বড়ুয়া, মাননীয় ট্রেজারার প্রফেসর ড. ফিরোজ আহমদ।
পুষ্পস্তবক অর্পণ শেষে শহীদের আত্মার শান্তি কামনা করে এক মিনিট নীরবতা পালন করা হয়। এসময় রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন বিভাগের চেয়ারম্যান, শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
শ্রদ্ধা অর্পণ শেষে এক সংক্ষিপ্ত বক্তব্যে রবীন্দ্র বিশ্ববিদ্যালয়ের মাননীয় ভাইস-চ্যান্সেলর প্রফেসর ড. এস. এম. হাসান তালুকদার বলেন, যে মহান উদ্দেশ্যে বলীয়ান হয়ে আমাদের জাতির সূর্যসন্তানেরা মুক্তিযুদ্ধে জীবন দিয়েছেন, ত্যাগ স্বীকার করেছেন, স্বাধীনতা অর্জন করেছেন- সেই শোষণ ও দুর্নীতিমুক্ত, সমতা ও ন্যায়ভিত্তিক, সমৃদ্ধ বাংলাদেশ যদি আমরা গড়তে পারি এবং সেই উদ্দেশ্যে নিজেদেরকে যদি আমরা নিযুক্ত করি তাহলেই তাদের আত্মা শান্তি পাবে।
যে উদ্দেশ্যে আমরা স্বাধীনতা অর্জন করেছি সেটি সফল হবে। উপাচার্য় মহোদয় উপস্থিত সবাইকে সেই উদ্দেশ্যে দীপ্ত শপথ গ্রহণ করে উজ্জীবিত হওয়ার আহ্বান জানিয়ে তার বক্তব্য শেষ করেন। এরপর বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও শিক্ষার্থীদের পরিবেশনায় সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ রাসেল
যোগাযোগ: অফিস : ঢাকা অফিস: ৬/৮৪, ইষ্টার্ণ মল্লিকা শপিং কমপ্লেক্স, ড. কুদরত-ই- খোদা রোড, নিউমার্কেট, ঢাকা-১২০৫.
মোবাইল: +88
ইমেইল: news@globalsangbad.com
©সর্বস্বত্ব সংরক্ষিত - গ্লোবাল সংবাদ