1
2
| প্রকাশের তারিখঃ ২৯ মার্চ, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
কাটাগাড়ী বাজারে ড্রেন নির্মাণে অনিয়মের অভিযোগ
গ্লোবাল সংবাদ
রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি: মোঃ মাসুদ রানা
সিরাজগঞ্জের তারাশ উপজেলার দেশিগ্রাম ইউনিয়নের ২ নম্বর ওয়ার্ডের কাটাগাড়ী বাজারে পানি নিষ্কাশনের জন্য চলমান ড্রেন নির্মাণ কাজে ব্যাপক অনিয়মের অভিযোগ উঠেছে। স্থানীয় ব্যবসায়ী ও এলাকাবাসীর দাবি, প্রকল্পে উল্লেখযোগ্য বরাদ্দ থাকলেও বাস্তবে নির্মাণকাজে মান রক্ষা করা হচ্ছে না।
অভিযোগ সূত্রে জানা যায়, ড্রেন নির্মাণে নিম্নমানের ইট ব্যবহার করা হচ্ছে এবং প্রয়োজনের তুলনায় সিমেন্ট কম দেওয়া হচ্ছে। এছাড়া ড্রেনের উপরের স্ল্যাবে পর্যাপ্ত রড ব্যবহার না করে শুধুমাত্র বালু ও খোয়ার সাথে অল্প সিমেন্ট মিশিয়ে কাজ শেষ করার চেষ্টা চলছে বলেও অভিযোগ করেছেন স্থানীয়রা।
এলাকাবাসীর ভাষ্য, ঠিকাদারের অবহেলা ও গাফিলতির কারণে নির্মাণাধীন ড্রেনের স্থায়িত্ব নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে। বরাদ্দকৃত অর্থের যথাযথ ব্যবহার নিয়েও প্রশ্ন তুলেছেন তারা।
এ বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের জরুরি হস্তক্ষেপ কামনা করেছেন এলাকাবাসী। তাদের দাবি, দ্রুত তদন্তের মাধ্যমে অনিয়মের সত্যতা যাচাই করে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করতে হবে এবং সঠিক মান বজায় রেখে কাজ সম্পন্ন করতে হবে, যাতে ভবিষ্যতে পানি নিষ্কাশনে কোনো সমস্যা না হয়।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ রাসেল
যোগাযোগ: অফিস : ঢাকা অফিস: ৬/৮৪, ইষ্টার্ণ মল্লিকা শপিং কমপ্লেক্স, ড. কুদরত-ই- খোদা রোড, নিউমার্কেট, ঢাকা-১২০৫.
মোবাইল: +88
ইমেইল: news@globalsangbad.com
©সর্বস্বত্ব সংরক্ষিত - গ্লোবাল সংবাদ