আসাদুর রহমান হাবিব (দিনাজপুর) জেলা প্রতিনিধি।।
তেল সংকটের বড় প্রভাব দেখা মিলেছে দিনাজপুরে ফিলিং স্টেশনগুলোতে তেল সংকট পর্যাপ্ত না পাওয়ায় চরম ভোগান্তি পোহাতে হচ্ছে চালকদের সবচেয়ে বিপাকে পড়েছেন মটরসাইকেল চালকরা।
চালকরা বলছেন দেশের বাজারে তেল সংকটের আশঙ্কার কথা শুনেই গত একসপ্তাহ থেকে ফিলিং স্টেশনগুলো থেকে পর্যাপ্ত পরিমাণে তেল পাচ্ছিনা এক দুই ঘণ্টার দীর্ঘ লাইন ধরে দুই একটাতে পাওয়া গেলেও একশত টাকার উপরে তাঁরা তেল দিচ্ছেন না যা আমাদের প্রয়োজনের তুলনায় অনেক কম।
চালকরা ক্ষোভ প্রকাশ করে আরও বলেন দেশে তেল সংকটের সুযোগ নিয়ে গত এক সপ্তাহ ধরে ফিলিং স্টেশনগুলোতে তেল দেয়া পুরোপুরি বন্ধ করে দিয়েছে এতে গাড়ি চালকদের চরম ভোগান্তি পোহাতে হচ্ছে। দেশের জ্বালানি মন্ত্রণালয় থেকে বারবার বলা হচ্ছে দেশে যে পরিমাণের তেল আমদানি করা হচ্ছে তাঁতে করে তেল সংকটের কোন সম্ভাবনা নেই সরকারের যদি আমদানি সরবারহে সংকট না থাকে ফিলিং স্টেশনগুলো থেকে সাধারণ মানুষ কেন প্রয়োজনীয় তেল পাচ্ছেন না।
তাহলে নিশ্চয়ই অসাধু ব্যবসায়ীরা তেল মজুত করছে অথবা তেল সংকটে দ্বিগুণ মুনাফার আসা করছে। তাঁরা আরও বলেন ফিলিং স্টেশনগুলোতে প্রশাসনকে নিয়মিত মনিটরিং করতে দেখা গেছে অথচ তেল না পাওয়ায় সাধারণ মানুষের চলাচলে দুর্ভোগ বেড়েই চলছে।
এ বিষয়ে জেলার ফিলিং স্টেশন কর্তৃপক্ষের সাথে কথা বললে তাঁরা বলেন চাহিদার তুলনায় তেল কম পাওয়া যাচ্ছে যা পাওয়া যাচ্ছে আমরা সংকটের কারণে মটরসাইকেল প্রতি ১শত এবং প্রাইভেট কার প্রতি ৫শত টাকা দিচ্ছি কিন্তু গত শুক্রবার থেকে কোন প্রকার জ্বালানি তেল আমদানি করা সম্ভব হয়নি যার ফলে পুরোপুরি বন্ধ রয়েছে।
তাঁরা আরও বলেন যানবাহন চলাচলে দ্রুত জ্বালানি তেলের সংকট নিরসন না হলে সাধারণ চালকদের অবনতি দেখা দিতে পারে।