বাগেরহাট জেলা প্রতিনিধি।।
মোংলায় থানা পুলিশের মাদক বিরোধী অভিযানে এক মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে পুলিশ। এ সময় তার বসত বাড়ি থেকে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়েছে। পৌর শহরের ৮ নং ওয়ার্ড জিয়া সড়ক (খ্রিষ্টান কবরস্থান সংলগ্ন)এলাকায় মোংলা থানা পুলিশ অভিযান পরিচালনা করে।
ওই ব্যাবসায়ীর বসত বাড়ি কটন করে তল্লাশি চালিয়ে ৪৪ পিচ ইয়াবা জব্দ সহ তাকে আটক করে। গ্রেপ্তার আরমান ফরাজি পৌর শহরের ৮ নম্বর ওয়ার্ডের জিয়া সড়কের বাসিন্দা রফিকুল ইসলামের ছেলে। বিষয়টি নিশ্চিত করেছেন মোংলা থানার ওসি (তদন্ত) মানিক চন্দ্র গাইন।
তিনি জানান, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানা পুলিশ অভিযান করে তাকে আটক করে । এ সময় তার বসত রাড়ি তল্লাশি করে ৪৪ পিস ইয়াবা ট্যাবলেট জব্দ করা হয় । এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা প্রক্রিয়াধীন চলমান । মামলা দায়ের শেষে তাকে আদালতে প্রেরণ করা হবে বলে জানান থানার এই কর্মকর্তা।