মাসুদ রানা, বাগেরহাট জেলা প্রতিনিধি।।
মোংলা উপজেলায় মাদকবিরোধী অভিযানে গাঁজাসহ মোঃ শুকুর আলী হাজারী (৪৮) নামে এক ব্যাবসায়ীকে আটক করেছে চটেরহাটর পুলিশ ফাঁড়ির সদস্যরা । তিনি সুন্দরবন ইউনিয়নের দিয়ার খন্ড ৩ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। ওই এলাকার মোঃ মজিদ হাজারীর ছেলে শুক্কুর আলী হাজারি।
পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে মোংলা থানাধীন সুন্দরবন ইউনিয়নের বুড়বুড়িয়া গ্রামের বুড়বুড়িয়া ব্রিজের উপর বিশেষ অভিযান পরিচালনা করা হয়। এসময় সন্দেহভাজন হিসেবে মোঃ শুকুর আলী হাজারীকে দেহ তল্লাশি করা হলে তার কাছ থেকে ৭৫ গ্রাম গাঁজা উদ্ধার করা হয়।
মোংলা থানার ওসি তদন্ত মানিক চন্দ্র গাইন বলেন, মাদক নির্মূলে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে এবং মাদক ব্যবসার সঙ্গে জড়িতদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে। তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের শেষে আদালতে প্রেরণ করা হয়েছে বলে জানায় থানার এ কর্মকর্তা।