1
2
| প্রকাশের তারিখঃ ১৬ এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ ইং
সলংগায় চোরাই কারবারীদের গড ফাদার সামিদুল র্যাব-১২ এর অভিযানে ইয়াবাসহ গ্রেফতার।
গ্লোবাল সংবাদ
এম আরিফুল ইসলাম সলঙ্গা (সিরাজগঞ্জ) প্রতিনিধি:
সিরাজগঞ্জের সলঙ্গা থানার হাটিকুমরুলে মহাসড়কে চুরি ডাকাতির মূল হোতা মাদককারবারী সামিদুলের চোরাই পয়েন্টে র্যাব-১২ এর অভিযান, ৫১৫ পিস ইয়াবাসহ ০১ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১২ এর সদস্যরা।
বৃহস্পতিবার বিকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য নিশ্চিত করেছেন র্যাব-১২ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার ক্যাপ্টেন তাবরীজ তাজওয়ার শরীফ।
তিনি জানান, বুধবার রাতে র্যাব-১২, সদর কোম্পানির একটি চৌকস আভিযানিক দল ‘‘সিরাজগঞ্জের সলঙ্গার পাঁচলিয়া গ্রামস্থ অজিহা জিম ভিলা নামক বাড়িতে সামিদুলের চোরাই পয়েন্টে একটি মাদক বিরোধী অভিযান পরিচালনা করে ৫১৫ পিস ইয়াবাসহ ০১ জন মাদক কারবারীকে গ্রেফতার করতে সক্ষম হয়েছে। এছাড়াও তার সাথে থাকা ইয়াবা ক্রয়-বিক্রয়ের নগদ ৬ লক্ষ ৬৮ হাজার ৮ শ টাকা জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামী সিরাজগঞ্জ জেলার সলঙ্গা থানার ধোপাকান্দি গ্রামের মৃত জাহাঙ্গীর এর ছেলে রাজু। গ্রেফতারকৃত আসামির বিরুদ্ধে সলঙ্গা থানায় ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা দায়ের করা হয়েছে।
তবে চোরাইকারবারীদের গড়ফাদার সামিদুল এখনও ধরাছোয়ার বাইরে এছাড়াও তার সহযোগী আল-আমিন, ফরিদুল, ল্যাংড়া স্বপন, রহিম সহ বেশ কয়েকজন অভিযানের পর থেকেই পলাতক রয়েছে।
সম্পাদক ও প্রকাশক: মোহাম্মদ রাসেল
যোগাযোগ: অফিস : ঢাকা অফিস: ৬/৮৪, ইষ্টার্ণ মল্লিকা শপিং কমপ্লেক্স, ড. কুদরত-ই- খোদা রোড, নিউমার্কেট, ঢাকা-১২০৫.
মোবাইল: +88
ইমেইল: news@globalsangbad.com
©সর্বস্বত্ব সংরক্ষিত - গ্লোবাল সংবাদ