নিজস্ব প্রতিবেদক।।
বাংলাদেশ ছাত্র অধিকার পরিষদ তেজগাঁও কলেজ শাখার আয়োজনে ও শক্তিশালী সাংগঠনিক কার্যক্রম পরিচালনার লক্ষ্যে দুইদিনব্যাপী সদস্য সংগ্রহ কার্যক্রম আজ সম্পন্ন হয়েছে। বুধবার ও বৃহস্পতিবার (১৫ ও ১৬ এপ্রিল) টানা দুইদিন এই সদস্য সংগ্রহের কার্যক্রম চলমান ছিল।
সংগঠনের নেতাকর্মীরা ক্যাম্পাসের বিভিন্ন গুরুত্বপূর্ণ স্থানে উপস্থিত হয়ে শিক্ষার্থীদের সাথে গণসংযোগ করেন, তাদের সাথে সরাসরি কথাবার্তা বলেন এবং সংগঠনের লক্ষ্য ও উদ্দেশ্য সম্পর্কে বিস্তারিত আলোচনা করেন। তারা শিক্ষার্থীদের সংগঠনের কার্যক্রম ও ভবিষ্যৎ পরিকল্পনা সম্পর্কে অবহিত করেন।
সংগঠনটির লক্ষ্য হলো দলীয় দাসত্ব ও লেজুড়বৃত্তিহীন, মেধাভিত্তিক নতুন ধারার ছাত্র রাজনীতি প্রতিষ্ঠা করা। তারুণ্যের নেতৃত্বে অধিকার আদায়ের সংগ্রামে তেজগাঁও কলেজের শিক্ষার্থীদের অংশগ্রহণের আহ্বান জানানো হয়েছে।
এসময়ে সদস্য সংগ্রহ কার্যক্রম পরিচালনায় উপস্থিত ছিলেন কেন্দ্রীয় কমিটির অর্থ সম্পাদক তারেক আজাদ, তেজগাঁও কলেজ থেকে মোঃ আসিফ হোসাইন, হারুন অর রশিদ, মেহেদী হাসান, আকাশ।
সংগঠনের পক্ষ থেকে জানানো হয়, শিক্ষার্থীদের অধিকার ও কলেজের সামগ্রিক উন্নয়নে কাজ করতে এই সদস্য আহ্বান কার্যক্রম গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। নতুন ধারার রাজনীতি বিনির্মাণে আগ্রহী শিক্ষার্থীদের এগিয়ে আসার অনুরোধ জানানো হয়।
সদস্য হতে আগ্রহীরা সংগঠনের নির্ধারিত ফর্মের মাধ্যমে সদস্য হতে পারবেন। ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত থাকবে বলে জানিয়েছেন সংগঠনের নেতৃবৃন্দ।