মো. রেদওয়ান হোসেন, সুবর্ণচর (নোয়াখালী), প্রতিনিধি।।
নোয়াখালীর সুবর্ণচরে ৬ নং চর আমান উল্লাহ ইউনিয়নে চৈত্র সংক্রান্তিতে সনাতন ধর্মাবলম্বীদের গড়িয়া মেলা অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (১৯ এপ্রিল) উক্ত ইউনিয়নের ৬ নম্বর ওয়ার্ডের সম্ভাব্য মেম্বার পদপ্রার্থী ও শ্রমিক দল নেতা মোঃ জসিম উদ্দিনের সহযোগিতায় স্থানীয় দাসের হাটে এই মেলার আয়োজন করা হয়। মেলায় বিভিন্ন খেলা, ম্যাজিক শো, সাংস্কৃতিক অনুষ্ঠানসহ বিনোদনমূলক নানা আয়োজন ছিল।

ঐতিহ্যবাহী এই মেলায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সুবর্ণচর উপজেলা যুবদলের সভাপতি বেলাল হোসেন সুমন। অন্যান্যের মাঝে আরো উপস্থিত ছিলেন ছাত্রদলের নোয়াখালী জেলার সাবেক সভাপতি আজগর উদ্দিন দুখু, উপজেলা যুবদলের সদস্য সচিব মো. নুরুল হুদা, উপজেলা যুবদলের যুগ্ম আহ্বায়ক কাজী অশ্রু, ৬ নম্বর ওয়ার্ডের সাবেক ইউপি সদস্য কামরুল আহসান, জিয়া সাইবার ফোর্সের উপজেলা আহ্বায়ক মোঃ রায়হান, ছাত্রদল নেতা সুশান্ত দেবনাথসহ আরও অনেকে।
অনুষ্ঠানে স্থানীয় শিল্পী নিতাই শাহ বাঙালি মনোমুগ্ধকর গান পরিবেশন করেন। একটি গ্রামীণ লোকজ মেলা হিসেবে উক্ত মেলায় শত শত লোকজনের অংশগ্রহণ ছিল।