আসাদুর রহমান হাবিব দিনাজপুর জেলা প্রতিনিধি।।
দিনাজপুরে দশ কেজি গাঁজাসহ ১-জনকে গ্রেফতার করেছে জেলা গোয়েন্দা শাখা ডিবি।
মঙ্গলবার ২১ এপ্রিল দিনাজপুর জেলা পুলিশ সুপার মোঃ জেদান আল মুসা পিপিএম এর দিকনির্দেশনায় অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম অ্যান্ড অপস্) মোঃ আনোয়ার হোসেনের সার্বিক তত্ত্বাবধানে অফিসার ইনচার্জ ডিবি দিনাজপুরের নেতৃত্বে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম গোপন সংবাদের ভিত্তিতে দিনাজপুরের কোতয়ালী থানার ১নং চেহেলগাজী ইউনিয়নের জামতলী বাজার এলাকায় অভিযান পরিচালনা করে কমলা রঙের প্লাস্টিকের বস্তাসহ একজনকে গ্রেফতার করে।
গ্রেফতারকৃত আসামির জবানবন্দিতে বস্তার ভেতর থেকে কসটেপ দিয়ে মোড়ানো দুইটি গাঁজার পেটি উদ্ধার করা হয় যাহার ওজন ১০ কেজি।
গ্রেফতারকৃত আসামির নাম মোঃ ঠান্ডু মন্ডল ওরফে ঠান্ডা(৩৮) সে গাইবান্ধা জেলার গোবিন্দগঞ্জ থানার নাকাই গ্রামের মোঃ লাল মিয়া মন্ডল এর ছেলে।
এ বিষয়ে অতিরিক্ত পুলিশ সুপার(ক্রাইম এন্ড অপস্) মোঃ আনোয়ার হোসেন এক প্রেস বিজ্ঞপ্তিতে জানিয়েছেন গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি চৌকস টিম অভিযান চালিয়ে ১০ কেজি গাঁজাসহ একজনকে গ্রেফতার করেছে গ্রেফতারকৃত আসামিকে থানার মাধ্যমে মাদকবিরোধী আইন মামলা দায়ের করে জেল হাজতে প্রেরণ করা হবে এবং মাদকবিরোধী অভিযানসহ যে কোন ক্রাইমে পরিস্থিতি মোকাবেলায় ডিবির অভিযান অব্যাহত থাকবে।