মীর মোশারফ বাবু, কুমিল্লা জেলা প্রতিনিধি।।
সোনালী ব্যাংক পিএলসি, চান্দিনা শাখার নবাগত অফিসার জোবায়দা রহমান মজুমদার-কে আন্তরিক অভিনন্দন ও শুভেচ্ছা জানানো হলো।
অত্র শাখার সম্মানিত অ্যাসিস্ট্যান্ট জেনারেল ম্যানেজার মোহাম্মদ আবিদ হোসেন, মোবারক হোসেন, রফিকুল ইসলাম স্যার এবং সকল কর্মকর্তা-কর্মচারী বৃন্দের পক্ষ থেকে জোবায়দা রহমান মজুমদারকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নেওয়া হয়।
ব্যাংকের কর্মরত সকল কর্মকর্তা ও কর্মচারী আশাবাদী তাঁর দক্ষতা, নিষ্ঠা ও কর্মপ্রচেষ্টা শাখার সার্বিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে। তাঁর নতুন কর্মজীবন হোক সফল ও উজ্জ্বল—এই কামনা করছেন, কুমিল্লা চান্দিনা সোনালী ব্যাংক শাখার সকল কর্মকর্তা ও কর্মচারী বৃন্দ....