এ আর আজাদ সোহেল, নোয়াখালী জেলা প্রতিনিধিঃ
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলার শীর্ষ সন্ত্রাসী দেলোয়ার বাহিনীর প্রধান দেলোয়ার হোসেনকে গ্রেফতার করেছে নোয়াখালী জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশ। এসময় তল্লাশী করে তার কছে থেকে ১শ পিছ ইয়াবা উদ্ধার করা হয়।
তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্র, মার্ডার, ধর্ষন ও বিস্ফোরক আইনের মামলা সহ মোট ৬টি মামলা আছে। এছাড়া নারায়নগঞ্জের সিদ্দিরগঞ্জ থানায় একটি অস্র মামলা আছে বলে পুলিশ জানান।
শনিবার (২৫ এপ্রিল) রাত সাড়ে ৮ টায় গোপন সূত্রে প্রাপ্ত তথ্যের ভিত্তিতে বেগমগঞ্জের রাজগঞ্জ ইউপির আলাদীনগর এলাকার মাসুদ মিয়ার চায়ের দোকেনের সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃত আসামী মোঃ দেলায়ার হোসেন (৩৫) ৭নং একলাশপুর ইউনিয়নের পুর্ব একলাশপুর গ্রামের কামাল উদ্দিন বেপারী বাড়ি মৃত ছায়েদুল হকের ছেলে।
পুলিশ সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে ডিবির ওসি মো.মহিউদ্দিনের সার্বিক তত্ত্বাবধানে এসআই(নিঃ) মোঃ জাকির হোসেনসহ একটি টিম বেগমগঞ্জ থানাধীন ৬নং রাজগঞ্জ ইউপির ৩নং ওয়ার্ডস্থ আলাদীনগর এলাকার মাসুদ মিয়ার চায়ের দোকেনে সামনে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে তাকে আটক করে। এসময় তার দেহ তল্লাশী করে ১শ পিছ ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
জেলা গোয়েন্দা শাখা (ডিবি)'র অফিসার ইনচার্জ, মো. মহিউদ্দিন জানান, গ্রেফতারকৃত আসামি তালিকাভুক্ত একজন শীর্ষ সন্ত্রাসী। তার বিরুদ্ধে বেগমগঞ্জ থানায় অস্র, মার্ডার, ধর্ষন ও বিস্ফোরক আইনের মামলা সহ মোট ৬টি মামলা রয়েছে । এছাড়া নারায়নগঞ্জের সিদ্দিরগঞ্জ থানায় একটি অস্র মামলা আছে। ওইসব মামলাসহ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাকে নোয়াখালী চীফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে সোপর্দ করা হবে।