পাবনা জেলা প্রতিনিধি।।
দেশের বৃহত্তম বেসরকারি উন্নয়ন সংস্থা আশার উদ্যোগে পাবনা জেলার ভাঙ্গুরা,ফরিদপুর,চাটমোহর তিনটি উপজেলার ৩০ জন দুগ্ধবতী গাভীর খামারীদের নিয়ে সংকর জাতের গাভীপালন বিষয়ক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
আজ মঙ্গলবার ( ২৮ এপ্রিল) সকালে ফরিদপুর উপজেলা প্রাণী সম্পদ অধিদপ্তরের ট্রেনিং রুমে ডিস্ট্রিক্ট ম্যানেজার জাহানগীর আলমের সভাপতিত্বে প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন ফরিদপুর উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা. নুরুজ্জামান।
আশার এসিস্ট্যান্ট ডিটেক্টর ( লাইভস্টক) খোরশেদ আলম।
এসময় আলোচকরা বর্তমান সময়ে দূগ্ধবতী গাভীপালনের ক্ষেত্রে গাভীর রোগব্যাধি, ভ্যাকসিনেশন প্রদানের নিয়ম, খামার ব্যবস্থাপনা, কৃমিনাশক খাওয়ানো, উন্নত প্রজাতির ঘাস চাষ, গাভীর বাসস্থান ব্যবস্থাপনা,খামারের আয় ব্যয় হিসাব ইত্যাদির উপর গুরুত্ব আরোপ করেন।