আবুল হোসেন, রাজবাড়ী জেলা প্রতিনিধি।।
বাংলাদেশ জাতীয়তাবাদী শ্রমিক দল গোয়ালন্দ উপজেলা ও পৌর কমিটি আয়োজনে ১লা মে মহান আন্তর্জাতিক শ্রমিক দিবস উপলক্ষে আলোচনা সভা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
শুক্রবার (১ মে) বিকেল ৪ ঘটিকার সময় উপজেলার দৌলতদিয়া ট্রাক টার্মিনাল ২২৮৪ শ্রমিক ইউনিয়ন কার্যালয়ের সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়। এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক সভাপতি সুলতান নুর ইসলাম মুন্নু মোল্লা।
গোয়ালন্দ উপজেলা শ্রমিক দলের সভাপতি সরোয়ার হোসেন মোল্লার সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আবুল কাশেম মিয়ার সঞ্চালনায় অনুষ্ঠানে উদ্বোধন করেন রাজবাড়ী জেলা শ্রমিক দলের সভাপতি মো : আ: গফুর মন্ডল, প্রধান বক্তা হিসাবে উপস্থিত ছিলেন জেলা শ্রমিক দলের সাধারণ সম্পাদক মো: শাহ আলম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক মো. শহিদুল ইসলাম বাবলু, উপজেলা কৃষক দলের সাবেক সভাপতি মো. রুস্তম আলী মোল্লা, উপজেলা বিএনপির সাবেক সদস্য সচিব মো. নাজিরুল ইসলাম তিতাস, সিনিয়র সহ-সভাপতি মো. আইয়ুব আলী খান, গোয়ালন্দ পৌর বিএনপির সিনিয়র সহ-সভাপতি ইঞ্জিনিয়ার মাহবুব আলম শাহীন, গোয়ালন্দ উপজেলা বিএনপির সাবেক যুগ্ম আহবায়ক মো: আ: হালিম ফকির, দৌলতদিয়া ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মোহন মণ্ডল, সাবেক সাধারণ সম্পাদক মো. আইয়ুব আলী খান, সাবেক সাংগঠনিক সম্পাদক মোহাম্মদ সুলতান উদ্দিন আহাম্মদ, জেলা সেচ্ছাসেবক দলের যুগ্ম আহবায়ক মো: শহিদ পাল,পৌর শ্রমিক দলের সভাপতি ওয়াহেদ আলী খান, ও সহ স্থানীয় নেতৃবৃন্দ।
এসময় বক্তারা বলেন, দেশের অর্থনীতির মূল চালিকাশক্তি শ্রমজীবী মানুষ। তাদের ন্যায্য মজুরি, নিরাপদ কর্মপরিবেশ ও সামাজিক নিরাপত্তা নিশ্চিত করতে হবে। শ্রমিকদের অধিকার প্রতিষ্ঠায় সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান তারা।
আলোচনা সভা শেষে এক মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের আয়োজন করা হয়, যা উপস্থিত শ্রমিক ও অতিথিদের মাঝে উৎসবমুখর পরিবেশ সৃষ্টি করে। অনুষ্ঠানে সঙ্গীত পরিবেশন করেন কুষ্টিয়ার বিখ্যাত লালন সঙ্গীত শিল্পী মিম উদাসী ও সুমন বাউল।