আসাদুর রহমান হাবিব (দিনাজপুর) প্রতিনিধি।।
দিনাজপুরে বর্ণিল আয়োজনে ২০২৫-২৬ অর্থবছরের ১৯তম শিল্প ও বানিজ্য মেলার আনুষ্ঠানিকভাবে উদ্বোধন করা হয়েছে।
শনিবার ২মে দিনাজপুর গৌর এ শহিদ বড় ময়দানে চেম্বার অফ কমার্স এন্ড ইন্ডাস্ট্রির আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে ফিতা কেটে শান্তির প্রতীক পায়রা উড়িয়ে ১৯তম মেলার আনুষ্ঠানিক উদ্বোধন করেন বাংলাদেশ সরকারের মাননীয় সমাজকল্যাণ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।

উদ্বোধনের পর আগত অতিথিবৃন্দের সাথে মতবিনিময় করে মেলা কমিটির পক্ষ থেকে ফুলেল শুভেচ্ছা জানানো হয়। মতবিনিময় শেষে অনুষ্ঠানে মাননীয় সমাজকল্যাণ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন উপস্থিত নেতৃবৃন্দকে শুভেচ্ছা জানিয়ে বলেন দুর্নীতি ও দুঃশাসনমুক্ত বাংলাদেশ গড়তে সবাইকে ঐক্যতা বজায় রেখে এক সাথে কাজ করতে হবে।
মেলায় আগত দর্শনার্থীরা কেনাকাটা করে নিরাপদে যেনো ঘরে ফিরতে পারে সে ব্যাপারে আইনশৃংঙ্খলা বাহিনীসহ সকলকে সতর্ক থাকতে হবে।
তিনি আরও বলেন দেশনেত্রী বেগম খালেদা জিয়ার জন্মস্থানের উন্নয়নে রাস্তাঘাট শিক্ষা ও বিশেষ করে চিকিৎসাসেবার উন্নয়ন এ জেলায় অত্যন্ত জরুরী বলে মনে করেন সমাজকল্যাণ মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী ডাঃ এ জেড এম জাহিদ হোসেন।
দেশের আইনশৃঙ্খলা যে স্বাভাবিক রয়েছে এমনটা বলার কোন সুযোগ নেই আমাদেরকে আইন শৃঙ্খলার পরিস্থিতি ও নিয়ন্ত্রণে রাখতে সকলকে ঐক্যবদ্ধতা ও সতর্ক থাকতে হবে দিনাজপুর চেম্বার অফ কমার্স ইন্ডাস্ট্রির সভাপতি আলহাজ্ব আবু বকর সিদ্দীকের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্যে জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া এসব কথা বলেন।
এ সময় দিনাজপুর সদর ৩ আসনের সংসদ সদস্য সৈয়দ জাহাঙ্গীর আলম দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম মনজু দিনাজপুর ২ আসনের সংসদ সদস্য আলহাজ্ব সাদিক রিয়াজ চৌধুরী পিনাক অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) ও দিনাজপুর পৌরসভার প্রশাসক মোহাম্মদ রিয়াজ উদ্দিন দিনাজপুর জেলা পুলিশ সুপার জেদান আল মুসা পিপিএম দিনাজপুর জেলা পরিষদের প্রশাসক ও জেলা বিএনপির সভাপতি অ্যাডভোকেট মোফাজ্জল হোসেন দুলাল জেলা বিএনপির সাধারণ সম্পাদক বখতিয়ার আহমেদ কচি দিনাজপুর চেম্বার অফ কমার্সের পরিচালক শামিম কবীর অপু’র সঞ্চায়নায় অনুষ্ঠানে স্বাগত বক্তব্য রাখেন ১৯তম বাণিজ্য মেলার আহবায়ক চেম্বার অফ কমার্সের পরিচালক রাহবার কবীর পিয়াল চেম্বার অফ কমার্সের সিনিয়র সহ-সভাপতি আখরুজ্জামান জুয়েল মেলা কমিটির সদস্য সচিব মো:রুবেল ইসলাম প্রমুখসহ স্থানীয় গন্যমান্য ব্যক্তিবর্গ ও জেলা বিএনপির নেতৃবৃন্দসহ গণমাধ্যম কর্মীরা উপস্থিত ছিলেন।