আসাদুর রহমান হাবিব, ফুলবাড়ী (দিনাজপুর) প্রতিনিধি।।
দিনাজপুরের ফুলবাড়ী উপজেলার ২নং আলাদীপুর ইউনিয়নের প্যানেল চেয়ারম্যান ২ হিসেবে মোঃ মোয়াজ্জেম হোসেন পরিষদের আর্থিক ও প্রশাসনিকের দায়ীত্বভার গ্রহণ করেছেন।
আজ ৩ মে ফুলবাড়ী উপজেলার ২নং আলাদীপুর ইউনিয়ন পরিষদে ইউনিয়নের সকল ওয়ার্ড সদস্য ও স্থানীয় নেতৃবৃন্দের উপস্থিতিতে এ দায়ীত্বভার গ্রহণ করেন।
দায়ীত্বভার গ্রহণ করার পর প্যানেল চেয়ারম্যান ২ মোঃ মোয়াজ্জেম হোসেনকে ফুলেল মালা উপহার দিয়ে দীর্ঘদিন অনাস্থার অবসান ঘটিয়ে আগামীদিনগুলোতে ইউনিয়ন পরিষদের সার্বিক কার্যক্রম সুষ্ঠুভাবে যেনো সেবা প্রত্যাশী গ্রাহকদের সেবা ও ইউনিয়নের উন্নয়নমূলক কর্মকাণ্ডের অগ্রগতির দূঢ় আসা ব্যাক্ত করেন ইউনিয়নের মহিলা ওয়ার্ড সদস্য মোছাঃ চায়না খাতুন মোছাঃ রহিমা আক্তার নুরজাহান বেগমসহ ইউনিয়নের ১০ জন ওয়ার্ড সদস্য।
গত ২০২১ সালের ২৮ নভেম্বর ২নং আলাদীপুর ইউনিয়ন পরিষদের নির্বাচন অনুষ্ঠিত হয় নির্বাচনে স্বতন্ত্র প্রার্থী মোঃ নাশমুস সাখির বাবলু চশমা প্রতিক নিয়ে আলাদীপুর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান পদে বে সরকারি ভাবে নির্বাচিত হন।
তিনি ২০২১ সালের ডিসেম্বর মাসে দায়িত্ব পাওয়ার পর থেকে ইউনিয়ন পরিষদের সরকারি অনুদান অত্র ইউনিয়নের উন্নয়ন মূলক কাজ ও ইউনিয়নের উপকারভোগীদের সাথে সমন্বয় করে।
ইউপি সদস্যদের প্রলোভন দেখিয়ে স্বাক্ষর নিয়ে ইউনিয়ন পরিষদের উন্নয়ন মূলক কাজ শেষে অধিক মুনাফার টাকা হাতিয়ে নেয়ার অভিযোগে গত ২০২৫ সালের আগস্ট মাসের ১৪ তারিখে ইউনিয়নের ১০ জন ওয়ার্ড সদস্য একত্রে হয়ে ফুলবাড়ী উপজেলা নির্বাহী অফিসার বরাবর একটি লিখিত অনাস্থার প্রস্তাব দাখিল করেন।
অনাস্থা প্রস্তাব দাখিলের দীর্ঘ ১০ মাস পর গত ৩০ এপ্রিল স্থানীয় সরকার বিভাগের আদেশক্রমে দিনাজপুর জেলা প্রশাসক মোঃ রফিকুল ইসলামের স্বাক্ষরিত এক স্মারকলিপিতে ফুলবাড়ী উপজেলার ২নং আলাদীপুর ইউনিয়নের আর্থিক ও প্রশাসনিকের দায়ীত্বভার মোঃ মোয়াজ্জেম হোসেনকে ভারপ্রাপ্ত চেয়ারম্যান প্যানেল ২ হিসেবে দায়িত্বভার দেয়া হয়।