আসাদুর রহমান হাবিব, দিনাজপুর জেলা প্রতিনিধি।।
বাংলাদেশের বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ বলেছেন দীর্ঘ ১৭ বছর ফ্যাসিস্ট আওয়ামীলীগ সরকার দেশের সম্পদকে অবহেলা অবজ্ঞা করে আমদানি নির্ভরতার উপরে ছিল যাঁর খেসারত দিতে হয়েছে দেশের মানুষকে।
মঙ্গলবার ১২ মে দুপুর ২ টায় দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লাখনি মিলনায়তনে কয়লাখনি তাপবিদ্যুৎ কেন্দ্র ও মধ্যপাড়া পাথর খনির কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় শেষে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এসব কথা বলেন।
তিনি বলেন বর্তমান সরকার জনগণের সম্পদ আহরণ করে দেশের উন্নয়নে কাজে লাগাতে চায় দেশের নিজস্ব জ্বালানি থাকতে বিদেশ থেকে আমদানি কেন করতে হবে সেই চিন্তা থেকেই সরকার কাজ করছে বলেও জানান তিনি।
বড়পুকুরিয়া কয়লাখনির উত্তোলনরত কয়লা বিদ্যুৎ কেন্দ্রে ব্যবহারের বিষয়ে মন্ত্রী বলেন এ বিষয়ে আলোচনা হয়েছে এবং সিদ্ধান্ত অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র পুরোপুরি উৎপাদনে যেতে না পারার বিষয়ে তিনি বলেন আগের সরকারের সময়কার সমস্যার কারণে এ অবস্থা হয়েছে তবে বর্তমান সরকার তিনটি ইউনিট একসঙ্গে চালুর চেষ্টা করছে।
এ সময় উপস্থিত ছিলেন সমাজকল্যাণ ও মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রী এ জেড এম জাহিদ হোসেন এবং বিদ্যুৎ জ্বালানি প্রতিমন্ত্রী অনিন্দ্য ইসলাম অমিত জাতীয় সংসদের হুইপ আখতারুজ্জামান মিয়া দিনাজপুর ৫ আসনের সংসদ সদস্য এ জেড এম রেজাউনুল হকসহ উপস্থিত ছিলেন।