পাবনা জেলা প্রতিনিধি।।
পাবনার সাঁথিয়া বাংলাদেশ জামায়াতে ইসলামী সাঁথিয়া উপজেলা শাখার উদ্যোগে “মাওলানা মতিউর রহমান নিজামীর জীবন ও কর্ম” শীর্ষক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।
সাঁথিয়া উপজেলা জামায়াতের আমির মাওলানা মোখলেছুর রহমানের সভাপতিত্বে এবং সাধারণ সম্পাদক সহকারী অধ্যাপক আনিসুর রহমানের পরিচালনায় সোমবার বিকেলে (১২ মে ২০২৬) জেলা পরিষদ অডিটোরিয়ামে আয়োজিত আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর নায়েবে আমীর-এটিএম আজহারুল ইসলাম-এমপি । প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, মওলানা মতিউর রহমান নিজামী মানুষের কল্যাণে, ন্যায়বিচার ও ইনসাফ ভিত্তিক সমাজ গঠনের লক্ষ্যে আজীবন জনগণকে সাথে নিয়ে সংগ্রাম করে গেছেন। গণতন্ত্রের মধ্যে থেকে নিয়ম তান্ত্রিক প্রক্রিয়ায় সমাজে ইসলামের সুমহান আদর্শ প্রতিষ্ঠার জন্য সর্বাত্মক চেষ্টা করেছেন।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন,বাংলাদেশ জামায়াতে ইসলামীর সহকারি সেক্রেটারী জেনারেল মাওলানা রফিকুল ইসলাম খান-এমপি, জামায়াতের পাবনা জেলা আমীর আবু তালেব মন্ডল-এমপি মাও: মতিউর রহমান নিজামীর সন্তান জামায়াতের কেন্দ্রীয় মজলিসে শূরা সদস্য, ড. ব্যরিস্টার নাজিবুর রহমান মোমেন-এমপি,জমায়াত নেতা মুহাম্মদ আলী আছগার-এমপি প্রমুখ।