আসাদুর রহমান হাবিব, দিনাজপুর জেলা প্রতিনিধি।
দিনাজপুরের ফুলবাড়ী রংপুর আঞ্চলিক মহাসড়কের সহজ ডাকবাংলোর সামনে ৫-জনকে বেহুঁশ অবস্থায় উদ্ধার করেছে পুলিশ।
বুধবার ১৩ মে ভোরে ফুলবাড়ী পৌর শহরের ঢাকামোড় সংলগ্ন ফুলবাড়ী রংপুর আঞ্চলিক মহাসড়কের সহজ ডাকবাংলোর সামনে ৫-জনকে বেহুঁশ অবস্থায় পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফুলবাড়ী থানা পুলিশকে খবর দিলে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে তাঁদের উদ্ধার করে হাসপাতালে পাঠানো হয়।
পুলিশ সুত্রে জানা গেছে তাঁদের প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে এবং সকলের জ্ঞান ফিরেছে তাঁরা শ্রমিক ধান কাটার জন্য গত ২০ ২৫ দিন আগে টাঙ্গাইলে ধান কাটার কাজে যান কাজ শেষে বাড়ি ফেরার সময় তাঁরা ট্রাকে উঠেন এরপর তাঁরা কিভাবে কি হয়েছে কে করেছে কিছুই বলতে পারে না।
এ ঘটনায় পুলিশ ধারণা করছে অজ্ঞান পার্টির মূল হোতা চালক হেলপারও হতে পারে আবার অনেক সময় দেখা যায় ট্রাকে রানিং অবস্থায় কেউ যাত্রী সেজে কোন চেতনানাশক ওষুধ ব্যবহারে এমন ঘটনা ঘটিয়েছে যাঁর ফলে অচেতন অবস্থায় তাঁদের রেখে চলে গেছে এ ধরনের কাজ খুবই নেক্কারজনক ঘটনা আমরা ৫-জনের নাম ঠিকানা পেয়েছি।
উদ্ধারকৃতরা হলেন মোঃ শাকিব(১৯)পিতা আশরাফুল আকবর(৩০)পিতা লতিফ হেলাল (২৫)পিতা আব্দুল খালেক জাকির(৪৫)পিতা জব্বার ও মমিন(৩৫)পিতা ইসরাইল হক তাঁদের সকলের বাড়ি দিনাজপুর জেলার বিরল উপজেলার ধর্মজান শেওড়া পাড়া গ্রামে।
এ ঘটনায় ফুলবাড়ী থানার অফিসার ইনচার্জ মো:আব্দুল লতিফ শাহ্ বলেন বর্তমানে তাঁরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে চিকিৎসাধীন অবস্থায় রয়েছেন ঘটনার কারণ অনুসন্ধানে কাজ করছে পুলিশ এবং উদ্ধারকৃতদের পরিবারের সদস্যদের সাথে কথা হয়েছে তাঁদের পরিবারের সদস্যরা এলে তাঁদের হস্তান্তর করা হবে।