আসাদুর রহমান হাবিব (দিনাজপুর) জেলা প্রতিনিধি।।
দিনাজপুরের পার্বতীপুরে RUTDP প্রকল্পের আওতায় সড়ক ও ড্রেনেজ ব্যবস্থার আধুনিকায়নে দুইটি বড় উন্নয়ন প্রকল্পের শুভ উদ্বোধন করা হয়েছে। শনিবার ১৬ই মে ২০২৬-২জৈষ্ঠ ১৪৩৩ খ্রিস্টাব্দে ফলক উন্মোচনের মাধ্যমে পার্বতীপুর বাসীর দীর্ঘদিনের প্রত্যাশা পূরণে দুইটি সড়ক পাকা করণ ও ড্রেনেজ কাজের শুভ উদ্বোধন করেন উদ্বোধনী অনুষ্ঠানের প্রধান অতিথি দিনাজপুর ৫ আসনের মাননীয় সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক।
পার্বতীপুর পৌরসভা সুত্রে জানা গেছে জনগণের যাতায়াত সুবিধার্থে এবং পানি নিষ্কাশনের দুর্ভোগ এড়াতে উদ্বোধিত প্রকল্প দুইটির মাধ্যমে পার্বতীপুর পৌর শহরের গুরুত্বপূর্ণ দুইটি রুটে একযোগে সড়ক ড্রেন ও ফুটপাত নির্মাণ করা হবে।

পার্বতীপুর উপজেলা নির্বাহী অফিসার ও পৌর প্রশাসক মোঃ সাদ্দাম হোসেনের সার্বিক ব্যবস্থাপনা ও তত্ত্বাবধায়নে RUTDP প্রকল্পের আওতায় প্রকল্প দুইটি হলোঃ ১/ পার্বতীপুর পৌরসভার কালীবাড়ি মোড় হতে নামাপাড়া এবং পোড়ভিটা হয়ে মুসাহারপাড়া পর্যন্ত সড়ক ড্রেনেজ ও ফুটপাত নির্মাণ কাজ। ২/পৌরসভার সুন্দরীপাড়া মোড় হতে বৃত্তিপাড়া হয়ে বাইপাস সড়ক পর্যন্ত সড়ক ড্রেনেজ ও ফুটপাত নির্মাণ কাজ।
উদ্বোধনকালে অনুষ্ঠানের প্রধান অতিথি মাননীয় সংসদ সদস্য এ জেড এম রেজওয়ানুল হক বলেন দীর্ঘ ১৭ বছরেও পার্বতীপুর পৌরসভায় উন্নয়নের ছোঁয়া লাগেনি পৌরবাসীর দীর্ঘদিনের দুর্ভোগ লাঘব এবং একটি আধুনিক ও পরিচ্ছন্ন শহর গড়ে তোলার লক্ষ্যে এই প্রকল্পগুলো হাতে নেওয়া হয়েছে এবং টেকসই কাজের মাধ্যমে নাগরিকদের সর্বোচ্চ সুবিধা নিশ্চিত করা হবে বলে জানান তিনি।