মোঃ মাসুদ রানা, রায়গঞ্জ (সিরাজগঞ্জ) প্রতিনিধি।।
ঈদুল আজহা উপলক্ষে ধামাইনগর ইউনিয়ন পরিষদে হতদরিদ্রদের মাঝে চাল বিতরণ করা হয়েছে। সোমবার দিনব্যাপী এ চাল বিতরণ কার্যক্রম করা হয়েছে। জেলার রায়গঞ্জ উপজেলার ১ নং ধামাইনগর ইউনিয়ন পরিষদে পবিত্র ঈদুল আজহা উপলক্ষে হতদরিদ্র মানুষের মাঝে সরকারি খাদ্য সহায়তার চাল বিতরণ করা হয়েছে।
ইউনিয়ন পরিষদ সূত্রে জানা যায়, এ ইউনিয়নের ২ হাজার ৫৯৬ জন গরিব ও অসহায় মানুষের মাঝে এ চাল বিতরণ করা হয়। প্রত্যেক ১০ কেজি করে চাল প্রদান করা হয়।
চাল বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন ১ নং ধামাইনগর ইউনিয়ন পরিষদের প্রশাসনিক কর্মকর্তা সচিব মোঃ রোজিন পলাশ। এসময় ইউপি সদস্য সহ স্থানীয় রাজনৈতিক ও গনমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
শান্তিপূর্ণ ও সুশৃঙ্খল পরিবেশ বজায় রেখে বিতরণ কার্যক্রম সম্পন্ন করেন। চাল পেয়ে উপকারভোগীরা সন্তোষ প্রকাশ করে বলেন, “আমরা ভালো ও পরিষ্কার চাল পেয়েছি। এতে আমরা অনেক খুশি। ইউনিয়ন পরিষদের সচিব রোজিন পলাশ আমাদের মাঝে সুন্দরভাবে চাল বিতরণ করেছেন। তাই তাকে সাধুবাদ জানায়।
স্থানীয়রা জানান, ঈদকে সামনে রেখে এমন মানবিক উদ্যোগ গরিব ও অসহায় মানুষের মাঝে স্বস্তি এনে দিয়েছে বর্তমান সরকার।